রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশ

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এতে ট্রাকের সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।পুলিশ জানায়, মধ্যরাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, কে বা কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗