নবান্নের সাত আঞ্চলিক পিঠা

নবান্ন মানেই নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মুখে হাসি আর বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। নতুন চাল ঘরে ওঠার আনন্দকে ঘিরে বাংলার গ্রামাঞ্চলে শুরু হয় নানা ধরনের পিঠা-পায়েস তৈরির আয়োজন। ভাপা ও চিতই পিঠার পরিচ

নবান্ন মানেই নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মুখে হাসি আর বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। নতুন চাল ঘরে ওঠার আনন্দকে ঘিরে বাংলার গ্রামাঞ্চলে শুরু হয় নানা ধরনের পিঠা-পায়েস তৈরির আয়োজন। ভাপা ও চিতই পিঠার পরিচিত স্বাদের বাইরে অঞ্চলভেদে রয়েছে বৈচিত্র্যময় অনেক পদ। কোথাও বাঁশের ভেতরে চাল পুড়িয়ে তৈরি করা হয় সুগন্ধি পিঠা, কোথাও দুধ ও গুড়ের মিশেলে তৈরি করা হয় রাজকীয় মিষ্টান্ন। আবার কোনো পিঠায় থাকে মসলাদার মাংসের পুর। নবান্নের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে বাংলার বিভিন্ন অঞ্চলের সাতটি ঐতিহ্যবাহী ও মুখরোচক পদের উপকরণ ও প্রস্তুতপ্রণালি তুলে ধরেছেন- বিন্নি চালের ঘ্রাণ ও ঢলু বাঁশের প্রাকৃতিক সুবাসে তৈরি চুঙ্গা পিঠা সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম। বিশেষ প্রস্তুত প্রণালির কারণে এই পিঠার স্বাদ ও আবেদন দুটোই আলাদা।

উপকরণ: নতুন বিন্নি চাল ২ কাপ, ঢলু বাঁশের চুঙ্গা ২-৩টি এবং কলাপাতা ও পানি পরিমাণমতো। পরিবেশনের জন্য খেজুরের গুড় বা ক্ষীর। প্রস্তুত প্রণালি: বিন্নি চাল ধুয়ে দু-তিন ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। পরিষ্কার বাঁশের চুঙ্গার ভেতরে কলাপাতা বিছিয়ে তাতে চাল ও পরিমাণমতো পানি দিন। কলাপাতা দিয়ে চুঙ্গার মুখ শক্ত করে বন্ধ করুন। এরপর খড় বা কাঠের আগুনে চুঙ্গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ান, যাতে ভেতরের চাল সমানভাবে সেদ্ধ হয়। বাঁশের বাইরের অংশ পুড়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।

চুঙ্গা চিরে পিঠা বের করে খেজুরের গুড় বা ক্ষীর দিয়ে পরিবেশন করুন। নতুন চালের গুঁড়া, ঘন দুধ, গুড় ও নারকেলের মিশেলে তৈরি বিবিখানা পিঠা বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন। নরম গড়ন ও সমৃদ্ধ স্বাদের কারণে এটি অনেকটা কেকের মতো। উৎসবের আয়োজনে এই পিঠা এনে দিতে পারে ভিন্ন মাত্রা। উপকরণ : নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, ঘন দুধ ১ কাপ, খেজুরের গুড় ১ কাপ, ডিম ২টি, ঘি আধা কাপ, নারকেল কোরা ১ কাপ ও এলাচের গুঁড়া সামান্য। প্রস্তুত প্রণালি: দুধ ও গুড় জ্বাল দিয়ে ঠান্ডা করুন। অন্য একটি পাত্রে ডিম ও ঘি ভালোভাবে ফেটিয়ে তাতে দুধ-গুড়ের মিশ্রণ, চালের গুঁড়া এবং নারকেল ও এলাচের গুঁড়া মিশিয়ে ঘন গোলা তৈরি করুন।

ঘি মাখানো একটি টিফিন বাটিতে মিশ্রণটি ঢেলে ঢাকনা লাগান। বড় হাঁড়িতে পানি ফুটিয়ে স্ট্যান্ডের ওপর বাটিটি বসিয়ে ৩০-৪০ মিনিট ভাপে সেদ্ধ করুন। ঠান্ডা হলে পিঠা বের করে টুকরা করে পরিবেশন করুন। পাতলা, নরম ও জালির মতো ছিদ্রযুক্ত খোলাজা পিঠা নোয়াখালীর একটি পরিচিত খাবার। হাঁসের মাংসের ঝোল, মাংসের ভুনা কিংবা ঝোলা খেজুরের গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরো বেড়ে যায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗