অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়
অনেকেই মনে করেন স্ট্রোক শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়। আর এ ধারণার উপর ভিত্তি করে অল্পবয়সীরা প্রায়শই হঠাৎ মাথা ঘোরা, হাত বা পায়ে অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া, বা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো লক্ষণগুলোকে উপেক্ষা করে থাকেন। তবে চিকিৎসকদের মতে এ লক্ষণগুলো উপেক্ষা করলে কখনো কখনো তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।
বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী স্ট্রোক এমন কোনো রোগ নয় যাতে শুধুমাত্র বয়স্করাই আক্রান্ত হন। ১৫ থেকে ৪৯ বছরের ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। এর কারণ হিসাবে কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে যে এ বয়সের মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং নিষ্ক্রিয় জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। স্ট্রোক প্রাণঘাতী রোগ এবং এর ফলে আজীবন শারীরিক অক্ষমতা, স্মৃতিশক্তি হ্রাস, বাকশক্তির উপর প্রভাব এবং মানসিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসায় বিলম্ব হলে মস্তিষ্কের কোষের আরো বেশি ক্ষতি হতে পারে।
এ কারণেই স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে 'টাইম ইজ ব্রেইন' অর্থাৎ 'সময়ই মস্তিষ্ক' এমন একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত মূল্যবান, তাই এর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু হাওয়া দরকার।
মতামত দিন