নাটোরে ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা ব্যাগে মিলল ৬টি অবিস্ফোরিত ককটেল

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

তবে কে বা কারা এই ককটেল গুলো এই জায়গায় রেখে গেছে তা জানা যায়নি। এই ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি। উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗