টেকনাফে যৌথবাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে মানব পাচারের জন্য জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গু

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে মানব পাচারের জন্য জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ নারী, দুই পুরুষ ও ৮ মাস বয়সি এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই অভিযান চালায়। যৌথ বাহিনী সূত্রমতে, ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে সমুদ্রপথে নৌকাযোগে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল।

এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।‌ এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের দাবি, অভিযানকালে নৌকা নিয়ে সমুদ্রের দিকে পালানোর সময় পাচারকারিরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের জন্য জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও ৮ মাস বয়সি এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗