হয় নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো পদত্যাগ করুন: ঢাবি প্রশাসনকে ডাকসু ভিপি

চুরি করতে এসে গাছে উঠে বিপত্তি, সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার
জামালপুর শহরে চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়ার মুখে ডাব গাছে উঠে বিপাকে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভ...
ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা সংকট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হয় সাধারণ শিক্ষার্থীদের জানম...
ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা সংকট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হয় সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপরাধীদের বিচার করতে হবে, অন্যথায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। মঙ্গলবার ক্যাম্পাসের চলমান অস্থিরতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জবাবদিহি চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ।
রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীতভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের ...
সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত এক সপ্তাহ ধরে ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে আসছিল নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা। কিন্তু হুমকি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। লাগাতার নাশকতার ঘটনার পর নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে প্রশাসন এখন রাত ৮টায় মিটিং ডাকার কথা বলছে, যা প্রশাসনের চরম নির্লজ্জ ও দায়িত্বজ্ঞানহীন আচরণের পরিচয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের চেয়ে নিষিদ্ধ লীগ পুনর্বাসনই বর্তমান প্রশাসনের কাছে অধিক গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পদে পুনর্বহাল করা হচ্ছে। এর উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতার শত শত পৃষ্ঠার সুস্পষ্ট প্রমাণ দেওয়ার পরও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক আবু ইউসুফ আবদুল্লাহকে সেখানে পরিচালক হিসেবে পুনর্বহাল করেছে প্রশাসন।
তিনি আরো উল্লেখ করেন, প্রশাসনের এই ধরনের আপসকামী মনোভাব এবং নিষিদ্ধ শক্তির সাথে লিয়াজোঁর কারণেই ক্যাম্পাসে একের পর এক ককটেল ও বোমাবাজির মতো দুঃসাহস দেখাতে পারছে সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে বর্তমান প্রশাসনের স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে তিনি খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান; অন্যথায় পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থীদের নিষ্কৃতি দেওয়ার আহ্বান জানান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
হয় নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো পদত্যাগ করুন: ঢাবি প্রশাসনকে ডাকসু ভিপি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ব্যর্থ লিজিংয়ের দায় মেটাতে ১৪৪৯ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক
দীর্ঘদিন ধরে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারী, সমবায় তহবিল, প্রভিডেন্ট ফান্ড ও ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।