রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ৩:২৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন
সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হ...

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হাসান রুবেল এ কথা বলেন। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন এ কর্মসূচি আয়োজন করে।

এদিন দলটির দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আবুল হাসান রুবেল। .আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে।

বর্তমানে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার মতো বড় কোনো পরিবর্তন হয়নি। গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাঁদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে তাঁদের যে সীমিত অংশগ্রহণ রয়েছে, তা দিয়ে জনগণের পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তাঁরা তা রাখবেন।

এ সময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা, সাভার ও আশুলিয়া থানার নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। .গণসংহতি আন্দোলনের ঘোষিত দুই মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা সভা, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ, দেশব্যাপী আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া, বর্জ্য অপসারণ ও কর্মশালা। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির মধ্য দিয়ে দুই মাসের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

৭ নভেম্বরের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ে তোলাের আহ্বান

প্রবাসে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিশরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও...

24TV.Live ব্যানার
জাতীয়

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ছবি: সংগৃহীতরাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭...

24TV.Live ব্যানার
জাতীয়

নিহতদের পরিবারের পাশে মালয়েশিয়া

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পে...

24TV.Live ব্যানার
জাতীয়

বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV