রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ৩:০৯ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।

উপজেলার সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এসি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপজেলা প্রশাসনের উদ্যোগেও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা ও মিছিল বের করা হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

এতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলের অগ্রভাগে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি ঢাকঢোল বাজিয়ে সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

৭ নভেম্বরের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ে তোলাের আহ্বান

প্রবাসে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিশরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও...

24TV.Live ব্যানার
জাতীয়

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ছবি: সংগৃহীতরাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭...

24TV.Live ব্যানার
জাতীয়

নিহতদের পরিবারের পাশে মালয়েশিয়া

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পে...

24TV.Live ব্যানার
জাতীয়

বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV