সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১২ দিন পর মো. হাবিবুল্লাহ খাঁন মানিক (৩...
সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন ছবি: আমার দেশ।ফরিদপুরের সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল মহড়া ও প...
সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন ছবি: আমার দেশ। ফরিদপুরের সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল মহড়া ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর থানা চত্বর সংলগ্ন প্রধান সড়ক, হাসপাতাল মোড়, কলেজ মোড়সহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলে, তিতুমীর ...
সন্ধ্যা ৬টার দিকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা সোহেল আমিনের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সদরপুর থানার সামনে পথসভা করেন তারা। একই সময়ে যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মুন্সি ইশারত হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে আরেকটি দল সদরপুর হাসপাতাল মোড়ে বিক্ষোভ করে।
এর আগে মাগরিবের নামাজের আগে হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ পৃথকভাবে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পথসভায় সোহেল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আবারো সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন।
মুন্সি ইশারত হোসেনও আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন। কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সদরপুর কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : এমপি রানু
সংসদ সদস্য রেহানা আক্তার রানু । ছবি: সংগৃহীতসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।