রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ৩:১৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
রাজনীতিব্রেকিং

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা

নিহতদের কয়েকজন। ছবি: আমার দেশসৌদি আরবে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সকলেই বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।

ছবি: আমার দেশসৌদি আরবে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সকলেই বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।

সূত্র মতে, দূর্ঘটনায় নিহত সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে চকরিয়া উপজেলা প্রশাসনও নিহতদের বিষয়ে বিস্তারিত জানতে পারছে না। প্রশাসন পরিচয় ও ঠিকানা খোঁজে বের করার চেষ্টা করছে।

ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলম শাহ ও তার এক মাস বয়সী শিশুকন্যা। সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহতদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

তবে উপজেলার কোন ইউনিয়নের কোন গ্রামে এবং তারা একই এলাকার কি না তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর নিহতদের লাশ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, তিনিও মিডিয়ায় বিষয়টি দেখেছেন।

তবে অফিসিয়ালি এখনো জানেন না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং লাশগুলো কবে নাগাদ দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক সুত্র বলছে, সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট নিহতদের তথ্য নেওয়ার চেষ্টা করছে।

তারা লাশগুলো দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা দেবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
রাজনীতি

‘ফ্লাভিও কুফা, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফ্লাভিও বলসোনারোকে ‘কুফা’ বলে কটাক্ষ করেছেন। তার দাবি, ফ্লাভিও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই মধ্যবর্তী নির্ব...

24TV.Live ব্যানার
রাজনীতি

গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার মাধ্যমে একটি স্থিতিশীল, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে স...

24TV.Live ব্যানার
রাজনীতি

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রেডি হয়ে যাও জামায়...

24TV.Live ব্যানার
রাজনীতি

পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV