শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
দ্রুত রেখার টানে আঁকা নৌকার সারি থেমে আছে নদীর তীরে। আরও আছে পুরান ঢাকার দরদালান। দূর থেকে দেখা মসজি...
ছবি : সংগৃহীতশহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
ছবি : সংগৃহীতশহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ১০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস।
অরাজকতার ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্র...
১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন অকুতোভয় যুবক নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা সৃষ্টি করেছিল।
তাঁর রক্তের বিনিময়ে সৃষ্ট গণজাগরণ পরবর্তী সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
২০২৬ সালে দাঁড়িয়ে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের তাৎপর্য নতুন করে উপলব্ধি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়; এর প্রকৃত অর্থ হলো জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও রাজনীতিতে স্বৈরতান্ত্রিক মানসিকতা, দলীয়করণ এবং আধিপত্যবাদী প্রবণতার কোনো স্থান থাকতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হতে হবে।
বিবৃতিতে তিনি শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
নিরাপত্তা ইস্যুতে চ্যাম্পিয়নস লিগে নেই রোনালদো
এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছে না আল নাসর। উজবেকিস্তানের...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।