রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন

শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
টাইটানিকের জ্যাক থেকে হলিউডের কিংবদন্তি
সম্পাদকের পছন্দ

টাইটানিকের জ্যাক থেকে হলিউডের কিংবদন্তি

‘টাইটানিক’-এর জ্যাক চরিত্র দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া লিওনার্দো ডিক্যাপ্রিও দীর্ঘ অভিনয়জীবনে নিজেক...

ছবির উৎস, Oli Scarff via Getty Images

ছবির উৎস, Oli Scarff via Getty Images। চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ডের রায় কার্যকরে কোনো বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের অনেকে।

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
সম্পাদকের পছন্দ

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়

ShowQuick Read — এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ও শীর্ষ সংবাদমাধ্যম NDTV।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলছেন, আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পেরিয়ে গেলেও তিনি (শেখ হাসিনা) তা করেননি। তাই ভবিষ্যতে তার আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। একইসঙ্গে, আপিল শুনানি ছাড়াই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে মন্তব্য করেছেন মি. ইসলাম।

এমনকি, সংবিধানের আর্টিকেল ১০৪ এর আওতায় 'সম্পূর্ণ ন্যায়বিচার' সম্পর্কিত নীতির সুযোগও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে, তার এমন বক্তব্যে বিস্ময় এবং দ্বিমত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বিবিসি বাংলাকে বলেন, "ফৌজদারি মামলার অন্যতম একটা প্রিন্সিপালই হলো, যে কোনো একটা রায়কে আপিলের মাধ্যমে চূড়ান্ত করতে হয় এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাও ওইভাবে তৈরি করা।

যারা বলছেন উনি (শেখ হাসিনা) আপিল করতে পারবেন না, ওইটা সম্ভবত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বলছেন। ৮ জুলাই ২০২৬পাসপোর্ট বাতিল হলে কী হয়। ট্রাভেল ডকুমেন্টের কাজ কী।

৯ জানুয়ারি ২০২৫ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল১০ নভেম্বর ২০২৬End of বিবিসি বাংলার অন্যান্য সংবাদ। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে শেখ হাসিনার সরকার হাইকোর্টের সমমর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। সেই ট্রাইব্যুনালেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার হয়।

পরে আপিল শুনানি শেষে মৃত্যুদণ্ড কার্যকর হয়। আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা। বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন। বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বিগত অন্তর্বতী সরকারের আমলে এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়।

এই ট্রাইব্যুনালেই চব্বিশের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। সেসময় এটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অনেকে। ২০২৫ সালের ১৭ই নভেম্বর চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আইনানুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করার সুযোগ থাকে। তবে, শেখ হাসিনা এবং তার দল বরাবরই ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তুলে আসছে। ওই রায়ের পর চলতি বছরের এপ্রিলে বিদেশি একটি ফার্মের আইনজীবীর মাধ্যমে রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠিও পাঠিয়েছিলেন শেখ হাসিনা।

ওই চিঠিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে "আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড" লঙ্ঘন হয়েছে। এরইমধ্যে, গত জুলাইয়ে শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দেন। একইসঙ্গে, এখন পাসপোর্ট চাওয়াকে ঘিরে বাংলাদেশের কাছে শেখ হাসিনার আইনি অবস্থান নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

সরকার এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বন্দী হিসেবে প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ফিরতে হবে। সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩, দ্য লিমিটেশন অ্যাক্ট ১৯০৮, সহ নানা আইনি ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা আপিল করারই সুযোগ হারিয়েছেন। তবে, চিফ প্রসিকিউটর শেখ হাসিনার আপিল করার আর কোন আইনি সুযোগ না থাকা এবং এখন মৃত্যুদণ্ড কার্যকর করতে কোন বাধা নেই বলে দাবি করলেও আইনজীবীদের অনেকে বলছেন, "বাংলাদেশের ইতিহাসে এমন কোন আইনি প্র্যাকটিসই নেই"।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশে এমন কোন মামলার রেকর্ড নেই যেখানে মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সেটি আপিল বিভাগে যাওয়া ছাড়াই নিষ্পত্তি হয়ে গেছে। "বিশ্বের অন্যান্য দেশে এবং বাংলাদেশে এমন কোনো রেকর্ড পাবেন না যে, কারও ফাঁসি হয়েছে আর সেটা উচ্চ আদালত ছাড়া নিষ্পত্তি হয়ে গেছে, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে নাই," বলেন মি. মোরসেদ। এই আইনজীবী বলছেন, আপিল নির্ধারিত সময়ে করতে না পারলে সুপ্রিম কোর্ট রুলসই যথেষ্ঠ।

অর্থাৎ এই রুলসের অধীনেই শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিলম্বিত আবেদন করতে পারবেন। সেই আবেদনে তাকে অনুপস্থিতির কারণ উল্লেখ করতে হবে বলে জানান এই আইনজীবী। "এখানে আপিলের ক্ষেত্রে আমার মনে হয় সেটা লাগবে না, সুপ্রিম কোর্ট রুলসই যথেষ্ট।

কারণ আপনি আবার এটার সঙ্গে সুপ্রিম কোর্ট রুলসের সঙ্গে আপনার আমাদের কন্সটিটিউশনও পড়তে হবে। কন্সটিটিউশন, সুপ্রিম কোর্ট রুলস সবকিছু মিলে পড়লে আপনি দেখবেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা এটা আসামির রাইট। কারণ আপনি তো ফাঁসি দিয়ে দিচ্ছেন," বলেন মি. মোরসেদ।

এই আইনজীবী বলছিলেন, এর কারণ হলো, একজন ফাঁসির আসামির বক্তব্য না শুনে তাকে দোষী সাব্যস্ত করা যায় না ন্যায়বিচার করতে হয়। এটি একটি কাস্টমস বা প্রথা যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশেই রয়েছে। ন্যায়বিচারের মৌলিক নীতির অর্থ হলো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে বলে জানান আইনজীবীরা।

"এগুলো তো সবসময়ই চলে আসছে, সবসময় এটা প্র্যাকটিস আমাদের। এবং এটা শুধু এই দেশেই নয়, এটা ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা সব দেশেই এই সুপ্রিম কোর্ট রুলসে এই বিধানগুলো থাকে কনডোনেশন দিয়ে করার জন্য," বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মি. মোরসেদ। তিনি বলছিলেন, মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে ১০-১২ বছর পরেও আসামিদের আপিল করার নজির রয়েছে বাংলাদেশে।

শেখ মুজিবুর রহমান হত্যা মামলাটি এর অন্যতম উদাহরণ বলে জানান তিনি। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ পলাতক ছিলেন। সর্বোচ্চ আদালতে মামলাটির আপিল শুনানি শেষে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে।

তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন পলাতক। পলাতক মি. আহমেদ যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন। পরে ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ।

বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সংবিধানের আর্টিকেল ১০৪ এর আওতায় 'সম্পূর্ণ ন্যায়বিচার' নীতির সুযোগও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর।

সংবিধানের আর্টিকেল ১০৪ এ বলা হয়েছে, "কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করিবার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করিতে পারিবেন। যদিও এর আগে, শেখ হাসিনা জুলাইয়ে যখন প্রথমবার দেশে ফেরার কথা বলেন, তখন চিফ প্রসিকিউটর মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। সম্প্রতি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ এরকম একটি আপিল করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছিলেন মি. ইসলাম।

ওই মামলায় পলাতক ছিলেন মি. আজাদ। "যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত দুই-একজন আপিল ফাইল করেছেন। সেখানে আমাদের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল ১০৪ এর আওতায় 'প্রিন্সিপল অব কমপ্লিট জাস্টিস' ওই নীতিতে অনেকের আপিল নিয়েছেন," জুলাইয়ে বলেছিলেন চিফ প্রসিকিউটর।

তবে, মঙ্গলবার সাংবাদিকরা আবুল কালাম আজাদের বিষয়ে প্রশ্ন তুললে তিনি জানান, তার প্রসঙ্গটা আলাদা। মি. ইসলাম বলেন, "একই বক্তব্য হচ্ছে, যে মওলানা আবুল কালাম আজাদের বক্তব্য সেইম। তিনি আউট অফ টাইম আপিল ফাইল করেছেন তার আপিলটা বার্ড বাই ল এবং যেহেতু সেটি আদালতে বিচারাধীন তাই এই বিষয়ে এর বেশি কিছু আমরা বলতে চাচ্ছি না আপাতত।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "আর্টিকেল ১০৪ এর রয়েছে অপরিসীম ক্ষমতা। যখন কোন আইনের কোন কিছুতে কোন বিষয় কাভার করে না, তখন সব আইনের বাইরে গিয়ে ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ তার ক্ষমতা এপ্লাই করে। এদিকে, সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলছেন, কোনো ব্যক্তি যেমন আইনের ঊর্ধ্বে নয়, এটা যেমন সত্য, তেমনি কোনো ব্যক্তি সম্পর্কে যদি সন্দেহীতভাবে কোনো অপরাধ প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী হিসেবেও ট্রিট করা যাবে না।

"কমপ্লিট জাস্টিস বা মানবাধিকারের কথা শুধুমাত্র বাংলাদেশ কন্সটিটিউশন না, এটা আইনের একদম প্রাথমিক ধাপ। একজন মানুষের মানুষ হিসেবে তার যে প্রকৃতি থেকে, রাষ্ট্র থেকে যে যে অধিকার পাবে, এই অধিকারগুলো মানুষকে দিতে হবে," বলেন আইনজীবী মিজ চৌধুরী। একইসঙ্গে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

"ট্রাইব্যুনালটা প্রোপার নিয়ম মেনে, আইন মেনে গঠন করা হয়েছিল কিনা। সেখানে যারা নিয়োগ পেয়েছিল, তারা আইন অনুযায়ী প্রসিডিউর মেইনটেইন করে নিয়োগ পেয়েছিল কিনা। তারা যে রায় লিখেছে, সে রায়ের সাক্ষী, জেরা, আর্গুমেন্ট, প্রতিস্থাপন, এভিডেন্স প্রডিউস, সবকিছু প্রোপারলি হয়েছে কিনা।

যদি সেগুলো প্রশ্নবিদ্ধ থেকে যায়, জন্ম যদি প্রশ্নবিদ্ধ থেকে যায়, তাহলে তো বেড়ে উঠা প্রশ্নবিদ্ধ হবে," বলেন আইনজীবী রাশিদা চৌধুরী নিলু। এদিকে, সরকারের নীতিনির্ধারকেরা ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে আসছেন।

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার
সম্পাদকের পছন্দ

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

ক্যারিবীয়দের সর্বোচ্চ ব্রায়ান লারার ৪০০। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় খেলেছিলেন বিশ্ব র...

সূত্র: bbc bangla

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV