প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও জাতির কল্যাণে অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে আসছে। দেশের প্রিন্ট মিডিয়ায় পত্রিকাটির ভূমিকা অনন্য।
বিবৃতিতে তারা বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়ে পত্রিকাটি দীর্ঘ সময় বন্ধ ছিল। বর্তমানে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে পত্রিকাটি। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে তারা লক্ষ্য করছেন, কোনো কোনো স্বার্থান্বেষী মহল এ অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন, যা গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের জন্য হুমকিস্বরূপ। বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এ ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার পরিষদের নিন্দা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!