মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

আমেরিকা ও ইরানের মধ্যে নতুন চুক্তির বিষয়ে আশাবাদী কাতার
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে কাতার তাদের দৃঢ় আশাবাদ ব্...
ভারতীয় কাপড় জব্দ। ছবি: আমার দেশমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে প্রায় ১১ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে প...
ছবি: আমার দেশমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে প্রায় ১১ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান।
ভারত’ নির্বাচন
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoSupporters of the Communist Party of ভারত ...
মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়া দামে বিক্রি করতেন। এসআরবি জানিয়েছে, উদ্ধার করা পণ্যসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
প্রাথমিক স্তরে (বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে) শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।