খেলাধুলা

মাটির ভিটায় মাছরাঙা

মাটির ভিটায় মাছরাঙা
মাটির ভিটায় মাছরাঙা
মাটির ভিটায় মাছরাঙা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী
সম্পাদকের পছন্দ

এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী

জাতীয় পরিচয়পত্র–এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের আসনের এমপি আরিফা ...

অলংকরণ: মাসুক হেলালখেলতে গিয়ে হঠাৎ বলটা থাকার ঘরের পেছনে চলে যায়। খড়কুটো পেঁচিয়ে কাগজ মুড়িয়ে সুতা দিয়ে আমরাই বল বানিয়ে নিয়েছি নিজেদের মতো করে। গ্রামের উঠানে ঠিক এভাবে আমাদের কত কত খেলা হতো, হিসাব নেই!

অলংকরণ: মাসুক হেলালখেলতে গিয়ে হঠাৎ বলটা থাকার ঘরের পেছনে চলে যায়। খড়কুটো পেঁচিয়ে কাগজ মুড়িয়ে সুতা দিয়ে আমরাই বল বানিয়ে নিয়েছি নিজেদের মতো করে। গ্রামের উঠানে ঠিক এভাবে আমাদের কত কত খেলা হতো, হিসাব নেই।

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে
সম্পাদকের পছন্দ

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে

ছবি: সংগৃহীতকক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোড থেকে সদ্য নবজাত পুত্র সন্তান উদ্ধারের ঘটনায় মা ও তার ক...

থাকার ঘরের ভিটা মাটির ছিল, এ ছাড়া ঘরটা ছিল টিন আর কাঠ দিয়ে বানানো। যা–ই হোক, বল খুঁজতে গিয়ে হঠাৎ অদ্ভুত একটা শব্দ কানে এল। ‘ভূত ভূত ভূত’ করে ভয়ে ছুটে চলে এলাম।

তখন সময় ঠিক মাগরিবের আজানের একটু আগমুহূর্ত। এই সময়ে ভূত থাকে, এই গল্প আগে থেকেই শুনতে শুনতে ভয়ে শেষ। সন্ধ্যা বা রাতে তাই তো ঘরের দরজা খুলতেই ভয় পেতাম।

খেলা শেষ করে সবাই হাত–মুখ ধুয়ে যে যার মতো ঘরে চলে গেলাম। পড়তে বসে আজ একটুও পড়াতে মন বসানো সম্ভব হচ্ছে না। ভাইবোনেরা মিলে আবার সেই ভূত নিয়ে আলোচনা শুরু করে দিলাম।

মাঝে দু–একবার আম্মা এসে বকা দিয়ে গেছেন। পাশের ঘরেই হারিকেন জ্বালিয়ে আম্মা নকশিকাঁথা সেলাই করছিলেন, পাশাপাশি আমাদের দিকে কড়া নজরদারি। বেশ কিছুক্ষণ আমাদের ফিসফিস শব্দ।

আম্মা আমাদের সব কথা বুঝে নিয়েছেন। এরপর আম্মা এসে আমাদের সুন্দর করে বললেন, ‘আগামীকাল তোদের ভূত দেখাব। ’ ভয়ে গুটিসুটি মেরে ভাইবোনেরা দলা পাকিয়ে খাটের ওপর উঠে বসলাম।

ছোট বোন এবার পুরো শরীর কাঁথা দিয়ে ঢেকে বসল। পরদিন সকালবেলা আম্মা সবাইকে ডেকে বললেন, ‘এদিকে আয় তোরা। ’ আম্মা আরও বললেন, ‘ভূতের অনেকগুলো বাচ্চাও আছে, আজ দেখাব।

থাকার ঘরের পেছনের মাটির ভিটায় (আঞ্চলিক ভাষায় ডেলা বলে)। ডেলার ভেতরে একটা ছোট্ট গর্ত। আমরা গর্ত বরাবর যেতে না যেতেই ফুড়ুত করে একটা মাছরাঙা পাখি বের হয়ে দূরে চলে গেল।

কিছুক্ষণ পর আরও একটা মাছরাঙা পাখি বের হয়ে গেল, তবে পাখিটি দূরে না গিয়ে খুব কাছে একটি গাছের ডালে গিয়ে বসল আর সঙ্গে কিচিরমিচির শব্দ। যে শব্দে গতকাল ভূত ভেবে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এটা সম্ভবত মা মাছরাঙা, তাই দূরে না গিয়ে কাছেই বসে আছে।

মাছরাঙা পাখি দূর থেকে সব সময় দেখতাম, তবে শব্দ বা কোথায় থাকে কিছুই জানা ছিল না। আম্মা এবার আমাদের সবকিছু বুঝিয়ে বললেন। আম্মা গর্তের কাছাকাছি নিয়ে আমাদের দেখালেন, গর্তে অনেকগুলো মাছরাঙা পাখির বাচ্চা।

ক্ষুধা পেলে সব কটি একসঙ্গে কান্না করে, তাই গতকাল আমাদের ভূত মনে হয়েছিল। সেদিন আম্মা আমাদের বুঝিয়ে দিলেন, কখনো যেন পাখিদের আমরা ক্ষতি না করি। গর্তের মুখে কিছু খাবার দেখতে পেলাম, যেগুলো আম্মা পাখিদের জন্য দিয়েছেন।

মাছরাঙা পুকুরঘাটে গিয়ে ছোট ছোট মাছ খায় জানতাম, তবে সেদিন জানা হলো মাছরাঙা থাকে মাটিতে গর্ত করে নিজের মতো খড়কুটো দিয়ে বাসা বুনে। সত্যিই অদ্ভুত ব্যাপার। আমাদের ঘরের ভেতরে মাটির ভিটায় থাকত অনেকগুলো মাছরাঙা।

নিশ্চয়ই মাছরাঙা আমাদের পরিবারের সদস্য। আমি সেদিন থেকে মাছরাঙাকে পরিবারের সদস্য পাখি বলেই ডাকি।

মাটির ভিটায় মাছরাঙা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

মসজিদ হচ্ছে ইবাদত, বিশ্বাস ও বন্ধুত্বের স্থান: প্রিন্স উইলিয়াম
সম্পাদকের পছন্দ

মসজিদ হচ্ছে ইবাদত, বিশ্বাস ও বন্ধুত্বের স্থান: প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম (বর্তমান প্রিন্স অব ওয়েলস) রাজকীয় দায়িত্ব, আন্তর্জা...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV