ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান ও মোহাম্মদ মিঠুন। সেঞ্চুরি পেয়েছেন সৈকত আলী...
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ। ছবি: এনডিটিভিভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য। গুলিটি তার মাথায় লাগে। আহত সেনাসদস্য সৌরভ তোমর ...
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ। ছবি: এনডিটিভিভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য। গুলিটি তার মাথায় লাগে।
পরার্থপরতার মলম দিয়ে পুঁজিবাদের সংকট কাটবে কি
পুঁজিবাদ সম্পর্কে দুটি ভবিষ্যদ্বাণীর কোনোটিই সঠিক হয়নি। মার্ক্সবাদী ভবিষ্যদ্বাণী ‘পুঁজিবাদ নিজেই নিজ...
আহত সেনাসদস্য সৌরভ তোমর বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীপাবলি উপলক্ষে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ।
এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান।
একটি গুলি প্রথমে দেয়ালে আঘাত করে পরে সৌরভের মাথায় লাগে। তার কানের ঠিক পেছনে গুলিটি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ।
একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। গোলাগুলি ও সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান।
পরে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন।
তবে প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত।
ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত এই বাহিনীতে কর্মরত সৌরভ দীপাবলি উদ্যাপনে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথগ্রহণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা স...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।