খেলাধুলা

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, নিষ্ক্রিয় পুলিশ

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, নিষ্ক্রিয় পুলিশ
ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, নিষ্ক্রিয় পুলিশ
ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, নিষ্ক্রিয় পুলিশ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
কোন পজিশনে খেলবেন হামজা
সম্পাদকের পছন্দ

কোন পজিশনে খেলবেন হামজা

দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন হামজা চৌধুরী। তার পরিচয় ডিফেন্সিভ মিডফিল্ডার। ম...

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ। ছবি: মাকতুব মিডিয়াভারতে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। এসব বক্তব্য দিয়ে...

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ। ছবি: মাকতুব মিডিয়াভারতে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। এসব বক্তব্য দিয়েছেন অন্তত ১৬টি রাজ্যের ৫৭ জন ব্যক্তি।

এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত
সম্পাদকের পছন্দ

এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত

ধরুন, গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক রাতে হিসাবের খাতা খুললেন। খরচ আর ক্রেতার দেওয়া টাকা দুই কল...

তাদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ চার মুখ্যমন্ত্রী রয়েছেন। ৮৩টি বক্তব্যের মধ্যে ৩৩টি দিয়েছেন সরকারি পদে থাকা ব্যক্তিরা। এতগুলো ঘটনার বিপরীতে মাত্র ছয়টির ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে।

কোনো বক্তব্যের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। একই সময়ে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনাও নথিভুক্ত করেছে সংগঠনটি। দুই প্রতিবেদন মিলিয়ে নয় মাসে মোট ৪০৫টি ঘটনা শনাক্ত হয়েছে।

১০ নভেম্বর নয়াদিল্লিতে প্রকাশিত এপিসিআরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দিল্লির উত্তম নগরে সহিংসতার আহ্বান, ১১০টি ভিডিও। প্রতিবেদনে দিল্লির উত্তম নগরের জেজে কলোনিতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মার্চ মাসে হোলির দিন দুই প্রতিবেশী পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে ২৬ বছর বয়সি তরুণ তারুণ নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। এরপরই এলাকায় মুসলিমবিরোধী প্রচার ও সহিংসতার আহ্বান ছড়িয়ে পড়ে।

এপিসিআর ১১০টি ভিডিও ক্লিপ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। এর মধ্যে ৬০টিতে মুসলিমদের হত্যা, গুলি কিংবা পুলিশের কথিত ‘এনকাউন্টারে’ হত্যার দাবি জানানো হয়। প্রায় এক-চতুর্থাংশ ভিডিওতে পুলিশ ও দিল্লি সরকারকে মুসলিমদের রক্ষার অভিযোগে আক্রমণ করা হয়।

আরো কিছু ভিডিওতে মুসলিমদের বাড়িঘর ও মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি ওঠে। হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড শাখার সভাপতি ললিত শর্মাসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা এসব বক্তব্য দেন। একটি ভিডিওতে ললিত শর্মাকে বলতে শোনা যায়, পুলিশ মুসলিমদের গুলি না করলে তাদের ঈদ উদ্‌যাপন করতে দেওয়া হবে না।

প্রতিবেদন অনুযায়ী, এসব ভিডিওর অধিকাংশই উত্তম নগরের বাসিন্দাদের তৈরি নয়। দেরাদুন, মিরাট, রায়বেরেলি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সেখানে বক্তব্য দিয়েছেন। ঈদের সময় আটক হওয়া শতাধিক ব্যক্তির বেশির ভাগই উত্তম নগরের বাইরের বাসিন্দা ছিলেন।

বক্তব্যদাতাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতারাও। এপিসিআরের হিসাবে, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পর্যায়ের ১১টি বক্তব্য নথিভুক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ও কেশব প্রসাদ মৌর্য, আসামের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী।

১৪ মার্চ কলকাতায় এক বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার জনসংখ্যার বিন্যাস পরিবর্তনে ‘অনুপ্রবেশকারীদের’ ভূমিকার কথা বলেন। মার্চে পশ্চিমবঙ্গ ও আসামে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল, হিন্দু রক্ষা দল, সকল হিন্দু সমাজসহ বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতাদের ২৫টি বক্তব্য নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮৩টি বক্তব্যের মধ্যে ৩৭টিতে সরাসরি সহিংসতার আহ্বান অথবা হিন্দুদের অস্ত্র ধরার পরামর্শ দেওয়া হয়েছে। ১৯টি বক্তব্যে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ ও ‘বাংলাদেশি’ বলা হয়েছে। ১৬টিতে তাদের ‘সাপ’, ‘কীটপতঙ্গ’ ও ‘আবর্জনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

১৮টি বক্তব্যে মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে। আর ১২টিতে বিভিন্ন অপরাধকে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘করপোরেট জিহাদ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খ্রিষ্টানদের লক্ষ্য করে চারটি বক্তব্য পাওয়া গেছে।

এসব বক্তব্যের অধিকাংশেই ধর্মান্তরকে কেন্দ্র করে দেওয়া হুমকি। বারবার বিদ্বেষ ছড়ালেও নেই কার্যকর ব্যবস্থা। প্রতিবেদনে ১২ জন নিয়মিত বক্তব্যদাতাকে চিহ্নিত করেছে এপিসিআর।

তাদের মধ্যে সাতজন সরকারি পদে রয়েছেন। বাকি পাঁচজন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অথবা সামাজিকমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি। তাদের বক্তব্য ও ভিডিওর সংখ্যা প্রায় ৫০।

এসব বক্তব্যের বিপরীতে পাঁচটি এফআইআর হয়েছে। সেগুলোও চারজনের বিরুদ্ধে। সরকারি পদে থাকা ব্যক্তিদের মধ্যে কেবল তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে।

তবে তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি বিধায়ক নীতেশ রানে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে মুসলিমদের নিয়ে অন্তত নয়টি বক্তব্য ও একটি ঈদসংক্রান্ত নেতিবাচক মন্তব্য করেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মার্চ থেকে মে মাসে চারটি বক্তব্য দেন।

তিনি ‘মিয়া’দের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুমকি দেন এবং মুসলিমদের গুলি করার দৃশ্যসংবলিত একটি এআই ভিডিওর পক্ষেও কথা বলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনটি বক্তব্যে বাবর ও আওরঙ্গজেবের অনুসারীদের বিরুদ্ধে বিষ ছড়ানোর অভিযোগ করেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুটি বক্তব্য দেন।

অমিত শাহ মার্চে দুটি বক্তব্যে অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলেন। হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা, সামাজিকমাধ্যমের পরিচিত মুখ রিদ্ধিমা শর্মা ও দক্ষ চৌধুরীও উত্তম নগরের ঘটনায় একাধিক ভিডিওতে সহিংসতার আহ্বান জানান। রায়বেরেলির একটি সমাবেশে সহিংস বক্তব্যের ঘটনায় তাদের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হলেও কেউ গ্রেপ্তার হননি।

উত্তম নগরের ঘটনা ঘিরে ১৭ দিনের উত্তেজনা। ৪ মার্চ হোলির দিন পানি ভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অভিযুক্ত পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

পরে আরও আটজনকে আটক করা হয়। ৫ মার্চ থেকে মুসলিমবিরোধী ভিডিও ছড়াতে শুরু করে। ৬ মার্চ বজরং দল ও ভিএইচপি উত্তম নগর থানার সামনে বিক্ষোভ করে।

ওই দিন অভিযুক্ত পরিবারের একটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। ৭ ও ৮ মার্চ সহিংস বক্তব্যের সংখ্যা বাড়ে। ৮ মার্চ দিল্লি পৌর করপোরেশন অভিযুক্ত পরিবারের বাড়ির একাংশ ভেঙে দেয়।

৯ মার্চ এক ব্যক্তিকে হত্যাকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। ১০ মার্চ উত্তম নগর মেট্রো স্টেশনে নারী-শিশুসহ সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। ১২ মার্চ দিল্লি হাইকোর্ট বাড়ি ভাঙার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।

১৯ মার্চ আদালত পুলিশকে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করার নির্দেশ দেন। ২১ মার্চ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এপিসিআর বলছে, ঈদের আগ পর্যন্ত উত্তম নগরে মুসলিমদের বিরুদ্ধে ১১০টি ভিডিও ছড়ানো হলেও এসব বক্তব্যের জন্য দিল্লি পুলিশ একটি এফআইআরও করেনি।

অস্ত্র সংগ্রহ ও প্রতিশোধের আহ্বান। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম নগরের ভিডিওগুলোতে মুসলিম শিশু ও পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ১৬টি ক্লিপে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার কথা বলা হয়।

১৯টি ক্লিপে হিন্দুদের অস্ত্র সংগ্রহ ও সহিংস সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এক বক্তা বলেন, হিন্দুরা নিজেরা গুন্ডা হতে না পারলে গুন্ডা পুষতে হবে এবং তাদের অর্থায়ন করতে হবে। আরেক বক্তা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র কেনার আহ্বান জানান।

এছাড়া ১১টি ভিডিওতে মুসলিমদের এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি জানানো হয়। ১৬টিতে তাদের পশুর সঙ্গে তুলনা করে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়। এপিসিআরের মতে, এসব বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থানকে ভেঙে মুসলিমদের বহিষ্কার ও হত্যার পরিবেশ তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের ভূমিকা। এপিসিআর ২৪টি সংবাদ প্রতিবেদন ও অনলাইন কনটেন্টও পর্যালোচনা করেছে। এর মধ্যে সুদর্শন নিউজ, অপইন্ডিয়া, রিপাবলিক ভারতসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কনটেন্ট রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু সংবাদমাধ্যম কেবল ঘটনার বিবরণ দেয়নি; বরং মুসলিমদের বিরুদ্ধে উত্তেজনা বাড়াতে উসকানিমূলক প্রশ্ন তুলেছে, অভিযুক্ত পরিবারের বাড়িঘরকে লক্ষ্য করে প্রতিবেদন করেছে এবং উত্তর প্রদেশের কথিত ‘এনকাউন্টার মডেল’ অনুসরণের পক্ষে প্রচার চালিয়েছে। ১১০টি ভিডিওর মধ্যে ৭৯টি ইনস্টাগ্রামে, ২৫টি এক্সে, পাঁচটি ফেসবুকে এবং একটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল। ইনস্টাগ্রামের রিলস এসব বক্তব্য ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম হয়ে ওঠে।

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তা। ১৫ মার্চ এপিসিআর দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে এফআইআর, পুলিশি টহল এবং শান্তিপূর্ণ ঈদ উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ১৭ মার্চ স্থানীয় বাসিন্দারা দিল্লি হাইকোর্টে রিট আবেদন করেন।

১৯ মার্চ আদালত ঈদ শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ আদালতকে জানায়, এলাকায় প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উসকানিমূলক ১৫৭টি অনলাইন পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এপিসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় পুলিশ কোনো এফআইআর করেনি।

ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশকে অভিযোগের অপেক্ষা না করে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছিলেন। ২০২৩ সালের এপ্রিলে এই নির্দেশ দেশের সব রাজ্যে সম্প্রসারণ করা হয়। নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও সতর্ক করেছিলেন সুপ্রিম কোর্ট।

কিন্তু ২০২৬ সালের প্রথম নয় মাসে এপিসিআর মাত্র একটি স্বতঃপ্রণোদিত এফআইআরের তথ্য পেয়েছে। সেটি মধ্যপ্রদেশের সিওনি মালওয়া থানায় ২৩ জুন দায়ের করা হয়। বিদ্বেষমূলক বক্তব্য সহিংসতায় রূপ নিচ্ছে।

জাতিসংঘের রাবাত প্ল্যান অব অ্যাকশন অনুসারে উত্তম নগরের ছয়টি বক্তব্য বিশ্লেষণ করেছে এপিসিআর। বক্তব্যের প্রেক্ষাপট, বক্তার পরিচয়, উদ্দেশ্য, বিষয়বস্তু, প্রচারের ব্যাপ্তি এবং সম্ভাব্য ক্ষতি—এই ছয়টি বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনটি বলেছে, বক্তব্যগুলো সহিংসতা, বিদ্বেষ ও বৈষম্যে উসকানি দেওয়ার সীমা অতিক্রম করেছে। তবে এটি সংগঠনটির বিশ্লেষণ, আদালতের কোনো সিদ্ধান্ত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্বেষমূলক বক্তব্যের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাধারণ মানুষের ওপর। মুসলিম মালিকানাধীন দোকানপাট বন্ধ থেকেছে, কিছু পরিবার বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং ঈদ উদ্‌যাপন করতে হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে। এপিসিআর বিদ্বেষমূলক বক্তব্য ও অপরাধের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত ও প্রকাশকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
সম্পাদকের পছন্দ

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমসাময়িক...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV