খেলাধুলাব্রেকিং

বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প

বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প
বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প
বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
‘জনগণের কাছে আছে লাল কার্ড, দাবি না মানলে এক দফা আন্দোলন’: সরকারকে জামায়াতের হুঁশিয়ারি
সম্পাদকের পছন্দ

‘জনগণের কাছে আছে লাল কার্ড, দাবি না মানলে এক দফা আন্দোলন’: সরকারকে জামায়াতের হুঁশিয়ারি

যশোরে ১১ দলের লংমার্চে জামায়াত আমির শফিকুর রহমান সরকারকে সাত দফা দাবি মেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলে...

ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটনছবি: ফিফা১৯৫৪ সালে পশ্চিম জার্মানির ফ্রিৎস ও অটমার ভালটার হলেন বিশ্বকাপজয়ী প্রথম সহোদর। এর ১২ বছর পর ১৯৬৬ সালে নিজেদের মাটিতে একই কীর্তি গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটন।

ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটনছবি: ফিফা১৯৫৪ সালে পশ্চিম জার্মানির ফ্রিৎস ও অটমার ভালটার হলেন বিশ্বকাপজয়ী প্রথম সহোদর। এর ১২ বছর পর ১৯৬৬ সালে নিজেদের মাটিতে একই কীর্তি গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটন। সুইজারল্যান্ডে জার্মান জুটির জয়গান১৯৫৪ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডে যাওয়ার সময় ফ্রিৎস ও অটমার ছিলেন পশ্চিম জার্মানির আক্রমণভাগের সবচেয়ে ভয়ংকর দুই খেলোয়াড়।

টিভিতে আজকের খেলা, ১০ নভেম্বর ২০২৬
সম্পাদকের পছন্দ

টিভিতে আজকের খেলা, ১০ নভেম্বর ২০২৬

ক্রিকেট তৃতীয় ওয়ানডে নিউজিল্যান্ড-ভারত সকাল ৮টা সনি স্পোর্টস ১

নিজেদের শহরের ক্লাব কায়জারস্লাউটার্নের হয়ে গোলের পর গোল করেছেন তাঁরা। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেও সেই ধারা ধরে রাখলেন। অটমার বয়সে ভাইয়ের চেয়ে তিন বছরের ছোট, তখন তাঁর বয়স ৩০।

তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ে জার্মানদের তৃতীয় গোলটি করে শুরুটা রাঙিয়ে দেন তিনি। পরে একই প্রতিপক্ষের বিপক্ষে ৭-২ গোলের প্লে-অফ জয়ে দুজনেই গোল পান। এই জয়ে নিশ্চিত হয় পশ্চিম জার্মানির নকআউট পর্ব।

যুগোস্লাভিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি, প্রতিপক্ষ অস্ট্রিয়া। দলকে ফাইনালে তোলার পথে ভাইয়েরা ছিলেন সামনের সারিতে। অধিনায়ক ফ্রিৎস দুটি পেনাল্টিতে জোড়া গোল করেন, অটমারও করেন দুটি।

ম্যাচটি পশ্চিম জার্মানি জেতে ৬-১ ব্যবধানে। বার্নের অলৌকিক ঘটনাএরপর এল ‘বার্নের অলৌকিক ঘটনা’। গ্রুপ পর্বে ফাইনালের প্রতিপক্ষ হাঙ্গেরির কাছে পশ্চিম জার্মানি ৮-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল, ফেরেনৎস পুসকাশদের সেই জয় ছিল অবিশ্বাস্য।

ফাইনালেও ‘মাইটি মাগিয়ার্স’–খ্যাত হাঙ্গেরি প্রথম আট মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেলে মনে হচ্ছিল, ফল হয়তো একই রকম হতে চলেছে। কিন্তু এবার ভেঙে পড়ল না পশ্চিম জার্মানি। ম্যাক্সিমিলিয়ান মরলক ব্যবধান কমালেন, এরপর হেলমুট রানের দুই গোলে অলৌকিক ফিরে আসা সম্পূর্ণ হলো।

পশ্চিম জার্মানির প্রথম অধিনায়ক হিসেবে জুলে রিমে ট্রফি উঁচিয়ে ধরলেন ফ্রিৎস। মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ প্রিয় ভাই অটমার ছিলেন সেই উৎসবের সঙ্গী। পশ্চিম জার্মানির ফ্রিৎস ও অটমার ভালটার।

ইংল্যান্ডের ভরসা চার্লটন ভাইদের শৈলী ও দৃঢ়তাজ্যাক ও ববি চার্লটন ইংলিশ ফুটবলের দুই মহান খেলোয়াড় হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। দেশের উত্তর-পূর্বের ছোট শহর অ্যাশিংটনে জন্ম তাঁদের। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী ‘থ্রি লায়ন্স’ দলের অপরিহার্য সদস্য ছিলেন দুজনই।

জ্যাক ছিলেন কঠিন, আপসহীন ডিফেন্ডার। ববির অসাধারণ টেকনিক তাঁকে আক্রমণাত্মক মিডফিল্ডার, উইঙ্গার কিংবা সেন্টার ফরোয়ার্ড—সব ভূমিকাতেই ফুটিয়ে তুলত। ঘরের মাঠে স্বপ্নপূরণআয়োজক দেশ হিসেবে ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ড নামে বড় প্রত্যাশা নিয়ে।

কিন্তু ওয়েম্বলিতে উদ্বোধনী ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ২৮ বছর বয়সী ববি মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রথম গোল করে দলকে গতি এনে দেন। ফ্রান্সকেও একই ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করে ইংল্যান্ড।

৩১ বছর বয়সী জ্যাক অধিনায়ক ববি মুরের সঙ্গে গড়ে তোলেন শক্ত রক্ষণজুটি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ম্যাচে টানা চতুর্থবার গোল হজম করেনি ইংল্যান্ড। সেমিফাইনালে প্রতিপক্ষ পর্তুগাল।

ইউসেবিওর দলকে ২-১ ব্যবধানে হারানোর নায়ক ছিলেন ববি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি ইংল্যান্ডের দুটি গোলই করেন, দ্বিতীয়টি ছিল বক্সের ঠিক ভেতর থেকে তাঁর বিখ্যাত বুলেটগতির শট। ফাইনালে প্রতিপক্ষ সেই পশ্চিম জার্মানি।

হ্যাটট্রিক করে আলো কাড়েন জিওফ হার্স্ট, অতিরিক্ত সময়ের লড়াই শেষে ইংল্যান্ড জেতে ৪-২ গোলে।

বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার
সম্পাদকের পছন্দ

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV