বিমানবন্দরের ঘটনায় মেজর আখতারুজ্জামানের মামলার তারিখ পেছাল

মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত নতুন এই দিন ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কাদাপানিতে মাছ ধরার প্রতিযোগিতা, ঝাঁপ দিলেন ৫৫০ জনের বেশি
চীনের জিয়াংসি প্রদেশের ইচুন শহরে বসেছে কৃষিকাজভিত্তিক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা। কাদাপানিতে খালি...
তিনি জানান, এদিন এই মামলায় আসামি আখতারুজ্জামান আদালতে হাজিরা দেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা বিমানবন্দর থানা পুলিশ তা দাখিল করতে পারেনি। এ কারণে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে এই মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আখতারুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ওই সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন।
এমনকি সে সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বিমানবন্দরের ঘটনায় মেজর আখতারুজ্জামানের মামলার তারিখ পেছাল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
পর্যটন বাড়াতে গিয়ে দ্বীপের সর্বনাশ নয়
বিএনপি ক্ষমতায় আসার আগে ও পরে পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যে কিছু ইতিবাচক...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।