ফল বিপর্যয়ের অন্যতম কারণ ‘ইতালিমুখী চিন্তা’

এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটিতে এক নেতার পদায়নকে কেন্দ্র করে দলটির প্রতি হুঁশ...
মাদারীপুরের রাজৈর উপজেলার অনেক পরিবারের কোনো না কোনো সদস্য ইতালিতে থাকেন। এসব পরিবারের বেশির ভাগ ছেলে এসএসসি পাসের পর থেকেই ইতালি যাওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। যে কারণে কলেজে ভর্তির পর নিয়মিত পড়াশোনার ব্যাপারে তারা তেমন মনোযোগী থাকে না। এর প্রভাব পড়ে এইচএসসির ফলাফলে।রাজৈ...
মাদারীপুরের রাজৈর উপজেলার অনেক পরিবারের কোনো না কোনো সদস্য ইতালিতে থাকেন। এসব পরিবারের বেশির ভাগ ছেলে এসএসসি পাসের পর থেকেই ইতালি যাওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। যে কারণে কলেজে ভর্তির পর নিয়মিত পড়াশোনার ব্যাপারে তারা তেমন মনোযোগী থাকে না।
আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার পথে জব্দ: বিমানবন্দরে চাঞ্চল্যকর অভিযান
আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে পুনরায় বিদেশে পাচার করার ...
এর প্রভাব পড়ে এইচএসসির ফলাফলে। রাজৈর উপজেলার সাতটি কলেজের কোনোটি থেকে এবার জিপিএ-৫ পাননি কোনো শিক্ষার্থী। এর মধ্যে তিনটি সরকারি কলেজ।
সরকারি কলেজগুলোতেও পাসের হার কমেছে। বিশেষ করে রাজৈর সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ২৫ দশমিক ২৭ শতাংশ। শিক্ষকদের কেউ কেউ বলেন, অভিভাবকদের চাপে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হচ্ছে।
পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ায় ফল খারাপ হয়েছে। তবে শিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়মিত ক্লাস না করা এবং ইতালি যাওয়ার প্রবণতা এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের অন্যতম কারণ। .মাদারীপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জলিল মিয়া গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের জুন থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারিভাবে মাদারীপুর থেকে ইতালিতে গেছেন ৯৬০ জন।
তবে বেসরকারি একটি সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে মাদারীপুরের বিভিন্ন উপজেলা থেকে অবৈধভাবে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ গেছেন লক্ষাধিক মানুষ। এর মধ্যে রাজৈর উপজেলা থেকে ৭০ হাজারের বেশি তরুণ ইতালিতে গেছেন। রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের একটি গ্রাম ‘ইতালি গ্রাম’ নামে পরিচিত।
এই গ্রাম থেকেই অবৈধভাবে ইতালিতে গেছেন কয়েক হাজার তরুণ। পাস করেছেন মাত্র ৪৩৫ জনরাজৈর উপজেলার ৭টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১৭২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৪৩৫ জন।
পাসের হার ৩৭ দশমিক ১১ শতাংশ। মানবিক বিভাগে ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩০ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছেন ৮৪ জন, অকৃতকার্য হয়েছেন ৫৯ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ২১ জন, অকৃতকার্য হয়েছেন ৪০ জন। তবে সরকারি কলেজের তুলনায় বেসরকারি চারটি কলেজের পাসের হার বেশি হলেও একজনও জিপিএ-৫ পাননি। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় রাজৈর উপজেলা থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
পাসের হার ছিল ৪০ দশমিক ৫৫ শতাংশ। .পাসের হার ধারাবাহিকভাবে কমেছেরাজৈর উপজেলা শিক্ষা কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে উপজেলায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৬৫ শতাংশ, জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ৬২ জন। ২০২৩ সালে পাসর হার ছিল ৫৯ দশমিক ১২ শতাংশ, জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯।
২০২৪ সালে পাসের হার ছিল ৬৭ দশমিক ৪৪ শতাংশ, জিপিএ–৫ পেয়েছিলেন ২৬ জন। শিক্ষকেরা বলছেন, গত ১৫ বছরের মধ্যে এবারই ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। অবশ্য এবার সারা দেশের এইচএসসির ফলে অবণতি হয়েছে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত রাজৈর সরকারি ডিগ্রি কলেজ ২০১৬ সালে জাতীয়করণ হয়। অভিভাবকদের ভাষ্য, জাতীয়করণের পর থেকে প্রতিষ্ঠানটির ফলাফল ক্রমেই খারাপ হয়েছে। শিক্ষকসংকট, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাব এবং ব্যবস্থাপনার দুর্বলতাকে এর কারণ হিসেবে দেখছেন তাঁরা।
রাজৈর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা প্রথম আলোকে বলেন, ফল খারাপ হওয়ার অন্যতম কারণ শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেয় না। নির্বাচনী পরীক্ষায় ফেল করার পরও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হয়। এ কারণে তাঁদের কলেজের ফল খারাপ হচ্ছে।
পাশাপাশি দীর্ঘদিনের শিক্ষকসংকটও রয়েছে। .২০২২ সালে উপজেলায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৬৫ শতাংশ, জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ৬২ জন। .ছাত্ররা কলেজে তেমন আসে না।
ছাত্রীরা কমবেশি আসে। আমাদের এখানে ভর্তি হওয়া ছাত্রদের ইতালিমুখী চিন্তা। তাদের কথা, লেখাপড়া করে কী লাভ।
পাশের বাড়ির ছেলে ইতালি চলে গেছে, লাখ লাখ টাকা আয় করছে। এই চিন্তা থাকলে তারা ভালো ফল কীভাবে করবেঅলিক কুমার ধর, প্রধান শিক্ষক, সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন.রাজৈর উপজেলার লুন্দি সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু রয়েছে। এই দুটি শাখায় শিক্ষক রয়েছেন ৩৬ জন।
এবার প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ২৪ জন। পাসের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকদেব চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ভৌগোলিক কারণে তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীও কম।
যারা ভর্তি হয়, তাদের ৮০ শতাংশ মেয়ে, বাকি ২০ শতাংশ ছেলে। সবচেয়ে বড় সমস্যা, এই এলাকায় ছেলেরা ইতালি যাওয়ার জন্য সব সময় ব্যস্ত থাকে। তাদের পড়ালেখায় মনোযোগ নেই।
মেয়েরাও ইতালিপ্রবাসী ছেলে পেলে বিয়ে করে। যে কারণে ফল ভালো হচ্ছে না। অথচ তাঁদের কলেজের ব্যবস্থাপনা ভালো।
শিক্ষকেরও কোনো সংকট নেই। সরকারি কলেজে শিক্ষার মান, ব্যবস্থাপনা এবং শিক্ষকদের অনিয়মিত পাঠদানের কারণে শিক্ষার্থীদের ভালো ফল হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। কলেজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
লুন্দি এলাকার অভিভাবক শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারি কলেজে ব্যবস্থাপনা ঠিক নেই। শিক্ষার্থীরা ভুল করলে শিক্ষকেরা তা ধরিয়ে দেবেন, অভিভাবকদের জানাবেন। .ইতালিমুখী চিন্তারাজৈরে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার মান উন্নত করতে হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসন—সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বলে উল্লেখ করেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ হিতেন চন্দ্র মণ্ডল।
তিনি প্রথম আলোকে বলেন, মুখস্থনির্ভর শিক্ষা কমিয়ে নিয়মিত মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগ নেওয়া গেলে পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে। রাজৈর উপজেলা সদরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার সাতজন পরীক্ষায় অংশ নেন।
তাঁদের কেউই পাস করতে পারেননি। ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অলিক কুমার ধর প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররা কলেজে তেমন আসে না। এই চিন্তা থাকলে তারা ভালো ফল কীভাবে করবে।
দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯২৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাস...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।