জাতীয়ব্রেকিং

পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি

পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি
পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জাফতনগরে চার গ্যালন দেশীয় মদসহ মো. ইয়াসিন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে।

পরে তাকে মাদকসহ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পুলিশ ফাঁড়িতে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশ কাস্টডি থেকে বাইরে বের হয়। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারি ইয়াসিন পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

পরে তাকে পুনরায় আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ বিষয়ে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে সে পালিয়ে যায়।

তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV