খেলাধুলা

প্রেমের ফাঁদে এনভিডিয়া

প্রেমের ফাঁদে এনভিডিয়া
প্রেমের ফাঁদে এনভিডিয়া
প্রেমের ফাঁদে এনভিডিয়া ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
বিদেশ সফরে প্রেম ও বিয়ের প্রস্তাব: গাভাস্কার পড়েছিলেন অদ্ভুত পরিস্থিতিতে
সম্পাদকের পছন্দ

বিদেশ সফরে প্রেম ও বিয়ের প্রস্তাব: গাভাস্কার পড়েছিলেন অদ্ভুত পরিস্থিতিতে

বিদেশ সফরে খেলার বাইরে ক্রিকেটারদের জীবনটা কেমন, কীভাবে কাটে তাঁদের সময়? অন্য দেশ, অন্য সংস্কৃতিতে ম...

প্রেমের এই ফাঁদ পাতা ভুবনেকে কোথায় ধরা পড়ে কে জানে!প্রেমে পড়ার জন্য বয়স লাগে না। পেশা লাগে না। এমনকি বুদ্ধিও লাগে না। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, ব্যবসায়ী—কেউই প্রেমের ফাঁদ থেকে নিরাপদ নন। কেউ প্রেমিকার জন্য চাঁদ এনে দিতে চান। কেউ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেন। ক...

প্রেমের এই ফাঁদ পাতা ভুবনেকে কোথায় ধরা পড়ে কে জানে। প্রেমে পড়ার জন্য বয়স লাগে না। এমনকি বুদ্ধিও লাগে না।

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
সম্পাদকের পছন্দ

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত।ভারতের কিংবদন্তি সানাইবাদক ও ভারতরত্নপ্রাপ্ত ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ ভেঙে ফ...

পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, ব্যবসায়ী—কেউই প্রেমের ফাঁদ থেকে নিরাপদ নন। কেউ প্রেমিকার জন্য চাঁদ এনে দিতে চান। কেউ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেন।

কেউ আবার প্রেমিকার পেছনে গোয়েন্দা লাগান। সম্প্রতি প্রেমের এই চিরন্তন ফাঁদে প্রযুক্তির নতুন এক অধ্যায়ের খবর পাওয়া গেল। আলোচনায় উঠে এসেছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং।

বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলোর একটির শীর্ষে তাঁর অবস্থান। তাঁকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক আছে।

কিন্তু খবরটি পড়তে গিয়ে আমার মনে হলো, প্রেমের বাজারে এবার নেমেছে কৃত্রিম বুদ্ধিমত্তারও প্রতিদ্বন্দ্বী। ব্যাপারটা একটু ভেবে দেখুন। এনভিডিয়া এমন এক কোম্পানি, যারা পৃথিবীকে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি জোগাচ্ছে।

তাদের তৈরি জিপিইউ চিপ ছাড়া আধুনিক এআইয়ের বিশাল সাম্রাজ্য কল্পনা করাই কঠিন। পৃথিবীর বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের চিপের জন্য অপেক্ষা করে। কোটি কোটি ডলারের ব্যবসা।

ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য। জেনসেন হুয়াং যেন প্রযুক্তির জগতে এক মহারথী। .আমার তো মনে হয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিপিইউ দিয়েও প্রেমের হিসাব মেলানো যাবে না।

কারণ, প্রেমের কোনো নির্দিষ্ট সূত্র নেই। একই কথা একদিন ভালোবাসা, অন্য দিন বিরক্তি। একই ফুল একদিন উপহার, অন্য দিন অপচয়।

একই প্রশ্ন, ‘কোথায় ছিলে। .কিন্তু মজার ব্যাপার হলো, যে মানুষটির কোম্পানি যন্ত্রকে বুদ্ধিমান বানানোর কাজে ব্যস্ত, তাঁকে ঘিরেই আলোচনার কেন্দ্রে মানুষের সবচেয়ে দুর্বোধ্য বিষয়—প্রেম। এনভিডিয়ার চিপ দিয়ে যদি প্রেমের রহস্যও বিশ্লেষণ করা যেত, তাহলে দুনিয়ার প্রেমিকদের আর চিন্তা ছিল না।

প্রেমিকা ফোন ধরছেন না কেন। মেসেজ দেখেও উত্তর দিচ্ছেন না কেন। ফেসবুকে অনলাইন থেকেও কথা বলছেন না কেন।

জিপিইউ মুহূর্তে হিসাব করে জানিয়ে দিত। ‘আপনার প্রেমিকার মনোভাব বিশ্লেষণে দেখা যাচ্ছে, তিনি আপনার ওপর ৭৮ শতাংশ বিরক্ত। বাকি ২২ শতাংশ এখনো গবেষণাধীন।

’অবশ্য প্রেমের জগতে প্রযুক্তির এই অনুপ্রবেশ ভয়ংকরও হতে পারে। কারণ, প্রেমিক-প্রেমিকার মধ্যে সন্দেহের চেয়ে বড় কোনো ভাইরাস নেই। সেখানে তথ্য যত বাড়ে, শান্তি তত কমে।

এনভিডিয়া যদি সত্যিই প্রেমের জন্য বিশেষ চিপ বানায়, তার নাম হতে পারে ‘লাভ জিপিইউ’। এই চিপ প্রেমিকার কণ্ঠস্বর বিশ্লেষণ করবে। অভিমানের মাত্রা নির্ণয় করবে।

কখন ফুল দিতে হবে, কখন চকলেট, আর কখন একেবারে চুপ থাকতে হবে—সব বলে দেবে। কিন্তু একটা সমস্যা থেকেই যাবে। চিপ যদি প্রেমিকের ফোনের তথ্য বিশ্লেষণ করে উল্টো প্রেমিকার কাছে রিপোর্ট পাঠায়।

যদি জানিয়ে দেয়, গত মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে প্রেমিক অনলাইনে ছিলেন, অথচ বলেছিলেন ঘুমিয়ে পড়েছেন। তাহলে তো প্রেমের বাজারে এনভিডিয়ার শেয়ার দর বাড়লেও প্রেমিকের দরপতন নিশ্চিত। .আর গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রসঙ্গটি তো আরও ভাবনার।

প্রযুক্তির এই যুগে নজরদারি আর ব্যক্তিগত গোপনীয়তার সীমারেখা ক্রমেই জটিল হচ্ছে। আগে গোয়েন্দারা দুরবিন নিয়ে মানুষের পেছনে ঘুরতেন। এখন স্মার্টফোন, ক্যামেরা, ডেটা আর অ্যালগরিদমই যথেষ্ট।

মানুষের ব্যক্তিগত জীবনও যেন একেকটি বিশাল ডেটাবেজ। কিন্তু প্রেম কি ডেটা দিয়ে মাপা যায়। ভালোবাসা কি অ্যালগরিদম বোঝে।

অভিমান কি কোনো সফটওয়্যারের ভাষা মানে। আমার তো মনে হয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিপিইউ দিয়েও প্রেমের হিসাব মেলানো যাবে না। এআই যতই বুদ্ধিমান হোক, এই রহস্যের সমাধান করতে গিয়ে একসময় তারও প্রসেসর গরম হয়ে যাবে।

জেনসেন হুয়াংয়ের কাছে তাই আমার একটি বিনীত প্রস্তাব। এনভিডিয়া এবার এমন একটি চিপ তৈরি করুক, যা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি মানবিক বোকামিও বুঝতে পারবে। নাম হোক ‘লাভ জিপিইউ’।

চিপটি যেন প্রেমিক-প্রেমিকা দুজনের সম্মতিতেই কাজ করে। নইলে প্রেমের বদলে আদালতের বারান্দায় দৌড়াতে হবে। শেষ কথা হলো, এনভিডিয়া পৃথিবীকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিতে পারে।

প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু মানুষের হৃদয়ের ভেতর যে সন্দেহের কারখানা, তার নিয়ন্ত্রণ নেওয়া বোধ হয় এত সহজ নয়। কারণ, প্রেমের দুনিয়ায় সবচেয়ে বড় প্রযুক্তি হলো বিশ্বাস।

আর সবচেয়ে বড় বিপদ হলো সন্দেহ। লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা। .আন্ডারওয়ার্ল্ড.স্যরি, আমরা খুশি হতে পারিনি।

.আবারও স্যরি….সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট.সবজান্তা সমীপেষু.আজব দেশে মীনা.পাতি-নেতাদের নামতা.একটি প্রকল্পের আত্মকাহিনি।

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন
সম্পাদকের পছন্দ

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

এনসিপির মোটরসাইকেল শোডাউন। ছবি: আমার দেশনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবা...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV