প্রথম সায়েন্স ফিকশন লেখক হিসেবে বুকার জিতলেন এম জন হ্যারিসন

গোয়েন্দাদের ক্রিপ্টোকারেন্সি তদন্ত প্রশিক্ষণ
শিশু পাচাররোধে ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল তদন্ত বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ৩৯ কর্মকর্তাকে প্রশ...
সায়েন্স ফিকশনের লেখক হিসেবে প্রথম বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সী এই লেখকের উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং এ বছর এই পুরস্কার জিতেছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ডের (প্রায় ৮০ লাখ টাকা) পুরস্কার। একই সঙ্গে বুকার পুরস্কারের ইতিহাসে সবচে...
সায়েন্স ফিকশনের লেখক হিসেবে প্রথম বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সী এই লেখকের উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং এ বছর এই পুরস্কার জিতেছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ডের (প্রায় ৮০ লাখ টাকা) পুরস্কার।
প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্...
একই সঙ্গে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে হ্যারিসনের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। ছয় দশকেরও বেশি সময় ধরে লিখছেন তিনি।
তবে এবারই প্রথম তাঁর কোনো বই বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল। প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জিতে নিলেন তিনি। বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, এর আগে বুকারজয়ী অনেক লেখক সায়েন্স ফিকশনের বিষয় নিয়ে লিখেছেন।
তবে হ্যারিসনই প্রথম লেখক, যিনি সরাসরি সায়েন্স ফিকশনের জগৎ থেকে উঠে এসে এই পুরস্কার জিতলেন। তাঁর মতে, এটি একটি ঐতিহাসিক জয়। এর আগে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ড ছিল মার্গারেট অ্যাটউডের।
২০১৯ সালে দ্য টেস্টামেন্টস উপন্যাসের জন্য যৌথভাবে পুরস্কার জেতার সময় তাঁর বয়স ছিল ৭৯ বছর। হ্যারিসনের পুরস্কারজয়ী উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং–এর গল্প গড়ে উঠেছে ভবিষ্যতের এক পৃথিবীতে। ভয়াবহ এক বিপর্যয়ের কয়েক দশক পরের সময়ের কথা উঠে এসেছে এতে।
উপন্যাসের পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল। গল্পের দুই গুরুত্বপূর্ণ চরিত্র ফিলিপ টেন্যান্ট ও তাঁর বৃদ্ধ খালা মার্নি। বিপর্যয়ের পর বদলে যাওয়া পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করে তারা।
তবে তাদের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়ায় রহস্যময় কিছু প্রাণী, যাদের নাম আইগেটি। বিশাল আকৃতির এসব প্রাণী ইচ্ছেমতো শরীরের আকার বদলাতে পারে। কোথা থেকে এরা আসে, এদের কী উদ্দেশ্য, কিছুই পরিষ্কার নয়।
১৯৮ পৃষ্ঠার উপন্যাসটি এ বছরের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা বইগুলোর মধ্যে সবচেয়ে ছোট। তবে আকারে ছোট হলেও গল্পের ভাবনা ও বিষয়বস্তুতে অনন্য। .মহাকাশ স্টেশনের অভিজ্ঞতা নিয়ে লেখা উপন্যাসের জন্য বুকার পুরস্কার.বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড জানান, দীর্ঘ আলোচনার পর বিচারকেরা সর্বসম্মতিক্রমে হ্যারিসনের বইটিকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছেন।
তাঁর ভাষায়, বইটি পাঠককে একবার উল্টেপাল্টে দেবে, কোথাও মুচকি হাসাবে। আবার গল্পের বিষয়বস্তু যতটা ভয়ংকর, আশ্চর্যজনকভাবে বইটি শেষ পর্যন্ত পাঠকের মনে কিছুটা আশাও জাগাবে। বইটির একটি গুরুত্বপূর্ণ আইডিয়া হলো, পৃথিবীতে যদি কখনো এমন মহাপ্রলয় নেমে আসে, তাহলে তা মানুষের কাছে পুরোপুরি বোধগম্য না-ও হতে পারে।
তখন পুরোনো নিয়মকানুনেরও আর কোনো মূল্য থাকবে না। বিচারকদের মতে, ভবিষ্যতের পৃথিবীর গল্প বলতে গিয়ে লেখক আসলে বর্তমান সময়ের রাজনীতি ও সমাজের সংকটকেও তুলে ধরেছেন। ১৯৪৫ সালে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের রাগবি শহরে জন্ম হ্যারিসনের।
১৯৬৫ সালে তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়। সত্তরের দশকের বেশির ভাগ সময় তিনি সায়েন্স ফিকশনবিষয়ক সাময়িকী নিউ ওয়ার্ল্ডস–এর বই আলোচনা বিভাগ পরিচালনা করেছেন। উপন্যাসের পাশাপাশি তাঁর পাঁচটি ছোটগল্পের সংকলনও প্রকাশিত হয়েছে।
২০২৩ সালে প্রকাশিত হয়েছে তাঁর ব্যতিক্রমী আত্মজীবনীমূলক বই উইশ আই ওয়াজ হিয়ার। এর আগে ১৯৮৯ সালে ক্লাইম্বার্স বইয়ের জন্য তিনি বোর্ডম্যান টাস্কার পুরস্কার, ২০০৭ সালে নোভা সুইং–এর জন্য আর্থার সি ক্লার্ক পুরস্কার এবং ২০২০ সালে দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইজ এগেইন–এর জন্য গোল্ডস্মিথস পুরস্কার পেয়েছেন। একসময় পাহাড়ে চড়া ও দুর্গম পথে দৌড়ানোর শখ ছিল তাঁর।
২০২২ সালে তিনি নিজেই বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সদস্য ছিলেন। এবারের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও পাঁচজন লেখক। তাঁদের মধ্যে ছিলেন এর আগে বুকারজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্ট।
অন্য তিনজন হলেন এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া প্রত্যেক লেখক পেয়েছেন আড়াই হাজার পাউন্ড করে। .‘ফ্লেশ’ উপন্যাস লিখে বুকার জিতেছেন লেখক ডেভিড সালাই.পুরস্কার জয়ের কয়েক দিন আগে নিজের উপন্যাসের আইডিয়া নিয়ে লিখেছিলেন হ্যারিসন।
তাঁর মতে, দ্য এন্ড অব এভরিথিং আসলে এমন এক বিপর্যয়ের গল্প, যেখানে বিপর্যয়টা কী ঘটেছে, তা বুঝতে না পারাই সবচেয়ে বড় সংকট। উপন্যাসের রহস্যময় প্রাণীদের তিনি অন্য এক মাত্রা থেকে আসা আগন্তুক হিসেবে বর্ণনা করেছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলের মতো জায়গায় বাইরের মানুষের আগমন ও স্থানীয় পরিবেশ বদলে যাওয়ার ঘটনার সঙ্গেও এই প্রাণীদের আগমনের মিল রয়েছে।
উপন্যাসের চরিত্রদের মতো পাঠকের মনেও কিছুটা বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি করতে চেয়েছেন লেখক। তবে এর মধ্য দিয়ে তিনি বর্তমান সময়ের কয়েকটি সংকট তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনীতির প্রভাবে যুক্তিবোধের সংকট এবং ইন্টারনেটের কারণে মানুষের চিন্তাভাবনায় তৈরি হওয়া পরিবর্তন।
দীর্ঘদিন ধরে সহলেখকদের কাছে সমাদৃত হলেও মূলধারার সাহিত্যজগতে হ্যারিসন খুব বেশি পরিচিত ছিলেন না। তাঁর এই জয় সেই জায়গায়ও বড় স্বীকৃতি এনে দিয়েছে। গত মাসে বিবিসি রেডিও ফোরের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ঔপন্যাসিক ও সাহিত্যসমালোচক—দুই পরিচয়েই গত ৪০ থেকে ৫০ বছর ধরে তিনি সায়েন্স ফিকশনকে মূলধারার সাহিত্যের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
তাঁর প্রশ্ন, ভালোভাবে লেখা সায়েন্স ফিকশন কেন সাহিত্য হিসেবে বিবেচিত হবে না। এবারের বুকার পুরস্কারের বিচারক প্যানেলে মেরি বিয়ার্ডের সঙ্গে ছিলেন সংগীতশিল্পী জার্ভিস ককার, লেখক প্যাট্রিসিয়া লকউড ও রেমন্ড অ্যান্ট্রোবাস এবং গার্ডিয়ানের সাংবাদিক রেবেকা লিউ। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত ১৬৩টি বই পড়ে তাঁরা বিজয়ী নির্বাচন করেন।
প্রকাশনা সংস্থা প্রোফাইল বুকসের প্রকাশনা বিভাগ সার্পেন্টস টেইল থেকে প্রকাশিত হয়েছে দ্য এন্ড অব এভরিথিং। এই প্রকাশনা সংস্থার ইতিহাসেও এটি প্রথম বুকার জয়। এর আগে পাঁচবার তাদের বই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
গত বছর বুকার পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই, তাঁর উপন্যাস ফ্লেশ–এর জন্য। সাম্প্রতিক বছরগুলোতে বুকারজয়ী অন্য লেখকদের মধ্যে রয়েছেন সামান্থা হার্ভে, পল লিঞ্চ ও শেখান করুণাতিলক। .পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী।
মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮
মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ, শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।