পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো তুরস্কের পার্লামেন্ট
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। এই চুক্তিতে যৌথ প...
অপরিকল্পিত ব্রিজ-বাঁধ নির্মাণ এবং নদী-জলাভূমি ভরাটের ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া মাটির নিচ থেকে ক্রমাগত পানি উত্তোলনের ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতি...
অপরিকল্পিত ব্রিজ-বাঁধ নির্মাণ এবং নদী-জলাভূমি ভরাটের ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া মাটির নিচ থেকে ক্রমাগত পানি উত্তোলনের ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছে।
পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫
ছবি: সংগৃহীতপোল্যান্ডের ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত ...
প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে নভেম্বরের মাঝামাঝিতে এসেও তীব্র গরম অনুভূত হচ্ছে উল্লেখ করে বক্তারা সতর্ক করেন যে, অপরিকল্পিতভাবে ব্রিজ-বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মশিয়ার রহমান, ইআরএফের সহসাধারণ সম্পাদক মানিক মুনতাসির, পিকেএসএফের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দীপেন কুমার সাহা ও সহকারী ব্যবস্থাপক (এজিএম) সুহাস শঙ্কর চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।
এ ছাড়াও কর্মশালার বিভিন্ন অধিবেশনে ক্লাস নেন প্রতিষ্ঠানটির সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান, ব্যবস্থাপক মো. ফজলে হোসাইন ও মো. মাহমুদুজ্জামান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মশিয়ার রহমান বলেন, জলবায়ু এখন আর কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বৈশ্বিক রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। স্বাভাবিক কারণেই পিকেএসএফ এখন কেবল গরিব মানুষ নিয়ে কাজ করে না; ২০০৯ সালের পর কার্যক্রমের পরিধি বাড়ানো সরকারি এই প্রতিষ্ঠানটি এখন দেশের সামগ্রিক উন্নয়নের অংশ হয়ে উঠেছে।
কাজেই জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টিতে সঠিক তথ্য-উপাত্ত দেশবাসীর কাছে উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম দেশের এই উন্নয়ন ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ‘বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন: বিজ্ঞান, প্রভাব ও করণীয়’ শীর্ষক সেশনে আলোচনায় অংশ নিয়ে ড. এ কে এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের ওপর দিয়ে যে পানি প্রবাহিত হয়, তার ৯৩ শতাংশই আসে ভারত থেকে এবং আমরা কেবল ৭ শতাংশ পানির উৎস। কাজেই পানি গ্রহণকারী দেশ হিসেবে আমাদেরকে বন্যার সাথে বসবাসে অভ্যস্ত হতে হবে।
পানির ধ্বংসাত্মক ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, নেপালের সাম্প্রতিক বন্যা তার একটি জ্বলন্ত উদাহরণ। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে নির্মিত অপরিকল্পিত ব্রিজ ও বাঁধগুলোর স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন। বাঁধ দিয়ে পানির চাপ দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় না উল্লেখ করে তিনি জানান, ব্রিটিশরা অতীতে উত্তর-দক্ষিণে অনেকগুলো রেললাইন করলেও নদী ক্রস করেনি।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে ড. নুরুজ্জামান বলেন, নদী কখনও শাসন করা যায় না। গঙ্গা চুক্তি এখন আর নেগোসিয়েশন পর্যায়ে নেই দাবি করে তিনি বলেন, এটি এখন বিচার পর্যায়ে চলে গেছে। গত ৩০টি কপ্র সম্মেলনে জলবায়ু উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আসন্ন ৩১তম সম্মেলন থেকেও কোনো ফল আসবে বলে মনে হয় না।
তবে জনসচেতনতা বৃদ্ধির ফলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগগুলোতে দেশে মানুষের মৃত্যুহার কমে এসেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন, যদিও সে তুলনায় সম্পদের ক্ষয়ক্ষতি কমছে না বলে জানান। দেশবাসীকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের স্রোতধারায় যুক্ত করতে পিকেএসএফ নিত্যনতুন কর্মসূচি গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব
নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে রাজধানীর জা...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।