খেলাধুলা

নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন

নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন
নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন
নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
পৃথিবীর ৮টি বিখ্যাত ভুতুড়ে প্রাসাদ, যেখানে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প
সম্পাদকের পছন্দ

পৃথিবীর ৮টি বিখ্যাত ভুতুড়ে প্রাসাদ, যেখানে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প

সিনেমায় দেখা আর বইয়ের পাতায় পড়া প্রাচীন সব ক্যাসল, প্যালেস আর টাওয়ারে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প। হ...

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। ফলটা মনের মতো হয়নি বাংলাদেশের। দেশের মাটিতে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে নাজমুল হোসেনের দল। তবে এই হতাশা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে পৌঁছে যাওয়ার কথা বাংলাদেশ দলের ১৪ ক্রিকেটারের। ১৬ সদস্যের দলের বাকি দুজনের আজ র...

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। ফলটা মনের মতো হয়নি বাংলাদেশের। দেশের মাটিতে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে নাজমুল হোসেনের দল।

অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ: খাবারে সিসা
সম্পাদকের পছন্দ

অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ: খাবারে সিসা

নতুন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে সিসা মিশছে। নতুন...

তবে এই হতাশা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে পৌঁছে যাওয়ার কথা বাংলাদেশ দলের ১৪ ক্রিকেটারের। ১৬ সদস্যের দলের বাকি দুজনের আজ রওনা দেওয়ার কথা।

জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালো করতে হলে বাংলাদেশের পেসারদের বড় ভূমিকা রাখতে হবে।

গতির সঙ্গে বাউন্স আদায় করে নেওয়ার সামর্থ্যও হতে পারে সাফল্যের অন্যতম চাবিকাঠি। কিন্তু এমন এক সিরিজে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম পেসার নাহিদ রানাকেই পাচ্ছে না দল। এই মুহূর্তে কোথায় আছেন নাহিদ রানা।

.গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। ওই সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলার পর ছিটকে যান তিনি। পরীক্ষায় তাঁর গ্রেড-টু সাইড স্ট্রেইন ধরা পড়ে।

এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তাঁর। এরপর আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্ট, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজও মিস করেন এই পেসার। এবার মিস করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজও।

.সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে আমিরাতের ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফেরার কথা ছিল নাহিদ রানার। আগস্টের শেষ দিকে ছোট রানআপে বোলিংও শুরু করেছিলেন। তবে এরপর নিতম্বে ব্যথা অনুভব করেন নাহিদ রানা।

.ঢাকায় পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও বিস্তারিত পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের জন্য আবার অস্ট্রেলিয়ায় যেতে হয় তাঁকে। সেখানে পুরোনো শিনবোনের চোটের অবস্থাও পরীক্ষা করানো হয়। পরে নতুন করে তাঁর ল্যাব্রাম টিয়ার ধরা পড়ে।

ফলে পুনর্বাসনের প্রক্রিয়া আরও দীর্ঘ হয়েছে। .অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক.নাহিদের এখন চিকিৎসা চলছে অস্ট্রেলিয়ার কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে। সেখানে পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে তাঁর জন্য আলাদা ফিজিও ও ট্রেনারের ব্যবস্থাও করা হয়েছে।

তাঁদের অধীনে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই পেসার। গত সপ্তাহে আবার বোলিংও শুরু করেছেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এটি তাঁর জন্য ইতিবাচক অগ্রগতি।

গতকাল তাঁর দেশে ফেরার কথা ছিল। .নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

কিন্তু তাঁকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘গতকাল নাহিদ রানার সঙ্গে আমার কথা হয়েছে। সে অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিল।

সে দ্রুত ফেরার আশা করছে। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। ’.বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়।

নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

পরীমনির ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সম্পাদকের পছন্দ

পরীমনির ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কোনো আসামি বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে এসে অবস্থান করেন, তাদের মাধ্যমে অন্য বিচারপ্রার...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV