রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ৩:০৯ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

ধান ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কৃষক

ধান ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কৃষক
ধান ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কৃষক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিনদিন অলাভজনক হয়ে উঠছে ঐতিহ্যবাহী ধানচাষ। সেচপ্রকল্পের অভাব, জোয়ারের পানিতে ফসলি জমি ভরাট, শ্রমিকের বাড়তি মজুরি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষকরা এখন বিকল্প আবাদের পথ খুঁজছেন। এই প্রতিকূল পরিস্থিতিতে উপজেলার আবাদি জমিতে উন্নত জাতের...

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিনদিন অলাভজনক হয়ে উঠছে ঐতিহ্যবাহী ধানচাষ। সেচপ্রকল্পের অভাব, জোয়ারের পানিতে ফসলি জমি ভরাট, শ্রমিকের বাড়তি মজুরি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষকরা এখন বিকল্প আবাদের পথ খুঁজছেন। এই প্রতিকূল পরিস্থিতিতে উপজেলার আবাদি জমিতে উন্নত জাতের ঘাস চাষ ও সাইলেজ প্রযুক্তির দিকে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।

অনেকে নিজস্ব ডেইরি খামারের পশুখাদ্যের জোগান দিতে ঘাস চাষ করছেন, আবার কেউ কেউ খামারিদের কাছে জমি ইজারা দিয়ে ধানের চেয়ে প্রায় তিনগুণ বেশি মুনাফা অর্জন করছেন। সরেজমিনে শিকলবাহা ইউনিয়নের পূর্ববিল, কালারপোল, বেল্লাপাড়া ব্রিজ এলাকা এবং জুলধা পর্যন্ত বিস্তীর্ণ মাঠ পরিদর্শনে দেখা যায়, যে খোলা মাঠে একসময় ধানের সোনালি শিষ দেখার কথা, সেখানে এখন সবুজের সমারোহ। দূর থেকে ধানের মাঠ মনে হলেও আসলে তার সব উন্নত জাতের নেপিয়ার ঘাস।

শিকলবাহার মতো উপজেলার চরলক্ষ্যা, জুলধা ও বড়উঠানেও ক্রমান্বয়ে ঘাস চাষ বৃদ্ধি পাচ্ছে। এমনকি ঘাসের দাপটে কৃষকরা শীতকালীন শাকসবজি চাষেও আগ্রহ হারাচ্ছেন। কৃষকদের তথ্যমতে, এক বিঘা জমিতে ব্রি-২৮ বা ব্রি-২৯ জাতের ধান চাষ করলে বছরে সর্বোচ্চ ২০ মণ ফলন পাওয়া যায়।

কিন্তু চারা, সার, সেচ ও শ্রমিকের চড়া মূল্যের কারণে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়ে। অন্যদিকে এক বিঘা জমিতে মাত্র একবার ঘাসের চারা রোপণ করলে বছরে পাঁচ-ছয়বার ঘাস কেটে বিক্রি করা যায়। প্রথমবার কাটার পর বাড়তি কোনো খরচ ছাড়াই আবার ফলন আসে।

এক বিঘা জমিতে ঘাস চাষে চারা, শ্রমিক ও সার বাবদ খরচ হয় মাত্র ৪ হাজার ৮০০ টাকা। ফলে স্বল্প খরচের এই ঘাস গো-খাদ্যের বাজারে খামারিদের বড় অর্থনৈতিক সাশ্রয় দিচ্ছে। তবে একবার ঘাস চাষ করলে সেই জমিতে আবার ধান চাষ করা কঠিন হয়ে পড়ে বলে জানান কৃষকরা।

বর্তমানে কর্ণফুলী উপজেলায় কয়েক শতাধিক ডেইরি খামারে ২৫ হাজারেরও বেশি গবাদিপশু রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে পরিত্যক্ত জমিতে ঘাস চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। এখানে প্রায় ৫০ হাজার গবাদিপশুর কাঁচা ঘাসের চাহিদা থাকায় এটি এখন একটি লাভজনক ব্যবসা।

উপজেলা কৃষি অফিসার আরিফুল হক জানান, কর্ণফুলী এখন দেশের দ্বিতীয় ‘ডেইরি জোনে’ পরিণত হয়েছে। খামারিদের চাহিদার কারণে ঘাস চাষ বাড়লেও চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ৩৮১ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে, যার লক্ষ্যমাত্রা ৪ হাজার ১১৩ টন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ধান ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কৃষক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

৭ নভেম্বরের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ে তোলাের আহ্বান

প্রবাসে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিশরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও...

24TV.Live ব্যানার
জাতীয়

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ছবি: সংগৃহীতরাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭...

24TV.Live ব্যানার
জাতীয়

নিহতদের পরিবারের পাশে মালয়েশিয়া

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পে...

24TV.Live ব্যানার
জাতীয়

বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV