জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দলেরই একটি অংশ জড়িত বলে অভিযোগ আহত ব্যক্তিদের। আজ শনিবার বেলা তিনটা...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দলেরই একটি অংশ জড়িত বলে অভিযোগ আহত ব্যক্তিদের।
আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাপ্তাই সড়ক–সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে হামলার ঘটনাটি ঘটে। .আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। তাঁদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়।
তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের কথা বলে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। চুয়েট ক্যাম্পাস–সংলগ্ন ওই সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাঁদের ওপর ২০-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
.হামলায় আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি।
দলের একটি অংশ হামলায় জড়িত অভিযোগ করে আনোয়ার হোসেন বলেন, সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচির বিষয়ে আগেই স্থানীয় থানা-পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছিল। পুলিশ খুব কাছে উপস্থিত থাকলেও হামলার সময় তারা কার্যকর ভূমিকা নেয়নি। জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, দলের দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা–হট্টগোল হয়েছে।
তবে মারামারির ঘটনা কেউ পুলিশকে জানায়নি।
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।