চাঁদপুরে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ আটক ৭৪

ছবি: আমার দেশচাঁদপুর জেলা শহরসহ বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই আ.লীগের নেতাকর্মী এবং কিশোর গ্যাং।
ছবি: আমার দেশচাঁদপুর জেলা শহরসহ বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই আ.লীগের নেতাকর্মী এবং কিশোর গ্যাং। ৭ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মী, মাদক সংক্রান্ত অপরাধে ১২ জন এবং ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শহরের শহীদ মিনার এলাকায় চব্বিশের শহীদদের স্স্মৃমরণে নির্তিমিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনার পরে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে কিশোর গ্যাং রয়েছে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জন। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা, শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা এবং ২৬ পিস ইয়াবা উদ্ধার করে।
এছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাইবাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
চাঁদপুরে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ আটক ৭৪—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।