‘ঘুম থেকে উঠে দেখি, লাইব্রেরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে’

’ , রাষ্ট্রপতি
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoPresident Pedro Alliana, a 52-year-old con...
কোথাও ছাই হয়ে পড়ে আছে ধর্মীয় কিতাবের পৃষ্ঠা, কোথাও আগুনে ঝলসে যাওয়া আসবাবপত্র। পুড়ে যাওয়া বইয়ের অবশিষ্টাংশ খুঁজে এক জায়গায় জড়ো করছেন শিক্ষার্থীরা। যে লাইব্রেরিতে এত দিন জ্ঞান অর্জনের জন্য তাঁদের আনাগোনা ছিল, রাতের আগুনে সেটি এখন ধ্বংসস্তূপ।নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধা...
কোথাও ছাই হয়ে পড়ে আছে ধর্মীয় কিতাবের পৃষ্ঠা, কোথাও আগুনে ঝলসে যাওয়া আসবাবপত্র। পুড়ে যাওয়া বইয়ের অবশিষ্টাংশ খুঁজে এক জায়গায় জড়ো করছেন শিক্ষার্থীরা। যে লাইব্রেরিতে এত দিন জ্ঞান অর্জনের জন্য তাঁদের আনাগোনা ছিল, রাতের আগুনে সেটি এখন ধ্বংসস্তূপ।
ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারের শ্রীমঙ্...
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দোতলার লাইব্রেরিতে গিয়ে আজ মঙ্গলবার সকালে এমন দৃশ্য চোখে পড়ে। আগুনে কক্ষটির প্রায় সবকিছু পুড়ে গেছে। লাইব্রেরির পাশের ইফতা বিভাগের কক্ষটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনের বাইরের দেয়ালে আগুনে পোড়া কালো দাগ। ঘটনাস্থলে ভিড় করেছেন আশপাশের মানুষ। .গতকাল সোমবার দিবাগত গভীর রাতে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে।
ধোঁয়ায় অসুস্থ এবং হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছে অনেক শিক্ষার্থী। অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
আগুনে লাইব্রেরির বিপুলসংখ্যক বই, আসবাবপত্র, এসি ও কম্পিউটার পুড়ে গেছে। কম্পিউটার ল্যাবের আটটি কম্পিউটার নষ্ট হয়েছে। লাইব্রেরির কাঠের দরজা ও নয়টি থাই জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় লাইব্রেরির পাশেই ছিল ইফতা বিভাগের কক্ষ। লাইব্রেরির ছাদে সিলিংয়ের সাজসজ্জা করা হয়েছিল।
কাঠের প্লাইউডের পার্টিশনের পাশেই ইফতা বিভাগ। সেখানে একজন শিক্ষক ও ১২ শিক্ষার্থী রাতে ঘুমিয়েছিল। লাইব্রেরিতে আগুন লাগার পর ওই শিক্ষক ও শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা। .লাইব্রেরির পাশে ইফতা বিভাগে ঘুমিয়েছিল শিক্ষার্থী মোহাম্মদ আনাস। সে প্রথম আলোকে বলে, সোমবার রাত ১১টার দিকে আমরা পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ি।
রাত দেড়টার দিকে পোড়া গন্ধ পেয়ে ওস্তাদ (শিক্ষক) রিফাত উল্লাহর ডাকে ঘুম ভাঙে। উঠে দেখি পাশের লাইব্রেরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া।
প্রথমে আমরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে আমাদের কক্ষের কেউ আহত হয়নি। তবে ভবনের ওপরের তলাগুলোতে থাকা শিক্ষার্থীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। ’ ইফতা বিভাগের আরেক শিক্ষার্থী ঘটনার প্রত্যক্ষদর্শী ইউসুফ সাজিদ বলে, লাইব্রেরির সঙ্গে ইফতা বিভাগের কক্ষের পার্টিশন ছিল কাঠের প্লাইউডের।
ছাদেও ডেকোরেশনের কাজ করা ছিল। আগুন লাগার পর তারা কিছুক্ষণ পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। লাইব্রেরির দেশি-বিদেশি অনেক মূল্যবান বই পুড়ে গেছে।
.‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’.‘কোটি টাকার মালামাল পুড়ে গেছে’ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় তিনটি বহুতল ভবন রয়েছে। নুরানি বিভাগ থেকে ইফতা বিভাগ পর্যন্ত মাদ্রাসাটিতে পড়ানো হয়। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ৩০০।
তাদের বয়স ৮ থেকে ২০ বছরের মধ্যে। শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৭৫ জন। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর তিনতলা, চারতলা ও পাঁচতলা থেকে শিক্ষার্থীরা নিচে নামতে গিয়ে সাত থেকে আটজন আহত হয়।
ফজরের নামাজের পর থেকে অনেক শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তাদের হাসপাতালে পাঠানো হয়। অধ্যক্ষ জানান, মাদ্রাসার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে। আগুনে বিদেশি বইসহ বিপুলসংখ্যক কিতাব ও আসবাবপত্রসহ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনের ঘটনায় কেউ দগ্ধ হয়নি। তবে সরু সিঁড়ি দিয়ে ভয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৮–১০ জন আহত হয়েছে।
.অগ্নিনির্বাপণব্যবস্থা নেইমাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী থাকলেও অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। স্থানীয় বাসিন্দা আবরার ফাইয়াজ খান বলেন, মাদ্রাসার আগুনের ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মাদ্রাসার ছাত্ররা আতঙ্কে ভবনের ওপর থেকে নেমে মাঠে জড়ো হয়।
তাদের অগ্নিনিবার্পণব্যবস্থা থাকলে আগুন এত দ্রুত ছড়াত না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানো শুরু করেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, পাঁচতলা ভবনের দোতলার লাইব্রেরিতে বিপুলসংখ্যক বই ছিল।
কক্ষ ও অফিসের অভ্যন্তরীণ সাজসজ্জায় ডেকোরেশনের উপকরণ এবং বৈদ্যুতিক ডিবি বোর্ড ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এসব দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
গভীর রাতে আগুন লাগায় পরিস্থিতি আরও জটিল হয়। ধোঁয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠানটিতে পানি ছাড়া অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না। .নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর.প্রাথমিকভাবে দোতলার লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং দাহ্য উপকরণের কারণে তা ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আলী নূর খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) .তদন্ত কমিটি গঠনঅগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে দোতলার লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং দাহ্য উপকরণের কারণে তা ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের
মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়া নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।