‘গ্রাম্য গানবাজনা’ নিয়ে হুইপের ‘হুঁশিয়ারি’ যেসব প্রশ্ন তৈরি করে

বাংলাদেশ '
Image source, Badhon SheikhImage caption, Protesters have lit fires in the middle of roads
দেশের সংস্কৃতিচর্চা কোন পথে? গত দুই বছরে দেশজুড়ে সংস্কৃতিচর্চার ওপর নানা আঘাত বা বাধায় এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা বেগ পেতে হয় না। দেশের সংস্কৃতিচর্চার হালহকিকত কি এর আগেও খুব একটা ভালো ছিল বলা যায়? ২০২২ সালে বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত...
দেশের সংস্কৃতিচর্চা কোন পথে। গত দুই বছরে দেশজুড়ে সংস্কৃতিচর্চার ওপর নানা আঘাত বা বাধায় এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা বেগ পেতে হয় না। দেশের সংস্কৃতিচর্চার হালহকিকত কি এর আগেও খুব একটা ভালো ছিল বলা যায়।
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ
শেরপুরে নাশকতার মামলায় গ্রেফতার এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোলাপ হোসে...
২০২২ সালে বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেছিল প্রথম আলো। সেখানে ওঠে আসে এমন সব আলাপ, ‘একটা বিচ্ছিন্নতা ও শূন্যতা তৈরি হয়েছে’, ‘সংস্কৃতিচর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে’, ‘বর্তমান সরকারও(আওয়ামী লীগ) নিজেদের স্বার্থে ধর্মান্ধ গোষ্ঠীকে ব্যবহার করেছে। ’ একই সঙ্গে প্রকাশ পায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে শঙ্কা।
সাম্প্রতিক বছরগুলোয় দেশের গ্রামগঞ্জে সংস্কৃতিচর্চা নিয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা তৈরি করা নানা প্রচেষ্টা আমরা দেখেছি। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে মব বা উন্মত্ত জনতার যে আস্ফালনের চরম বহিঃপ্রকাশ ঘটে, তাতে সেই প্রতিবন্ধকতা মাত্রা ছাড়িয়েছেই বলা যায়। জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক চেতনাও এখানে বড়সড় ধাক্কা খেয়েছে।
.কনসার্ট-গানের অনুষ্ঠানে বাধা ও হামলা কি চলতেই থাকবে.মাজারে, ওরসে, কাওয়ালি অনুষ্ঠানে, কনসার্টে, গানের অনুষ্ঠানে ভাঙচুর, বাউল-পালাকারদের ওপর হামলা, সিনেমা প্রদর্শনীতে বাধাসহ অসংখ্য ঘটনা ঘটেছে, যা পরিসংখ্যানগত দিক থেকেই ভীতিকর। বিষয়টি আরও ভীতিকর পর্যায়ে চলে যায় যখন মবের ভাষা উচ্চারিত হয় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও। রোববার (৮ নভেম্বর) নিজের নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।
তাঁর দাবি, এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না। হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘শীত মৌসুমে ওয়াজ মাহফিল, তাফসির বেশি বেশি হবে। কোনো কারণে এসব আয়োজন নিয়ে যাতে উত্তেজনা সৃষ্টি না হয়, ধর্মীয় কোনো অপব্যাখ্যা যাতে না দেওয়া হয়।
এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভালোভাবে ভেবেচিন্তে এসব আয়োজনের অনুমোদন দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। ’ এমন নির্দেশনার জন্য তিনি সাধুবাদ পেতে পারেন, কারণ ধর্মীয় হুজুগ তুলে বা ধর্ম অবমাননার নামে যে মববাজি চলছে তার পেছনে ইন্ধনদাতা অনেক ধর্মীয় বক্তা, এ নিয়ে অভিযোগ নতুন নয়।
.ইতিহাস ও রাজনৈতিক বয়ানের মুখে সংস্কৃতিচর্চাকে নানা পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। এমন কঠিন বাস্তবতায় একজন আইনপ্রণেতার এমন নির্দেশনা সাংস্কৃতিক সহনশীলতা ও সামাজিক ভারসাম্য নষ্ট করবে। যে কারণে স্থানীয়ভাবে সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।
.কিন্তু এরপর জি কে গউছ বলেন, ‘আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি। ’ বাণিজ্য মেলা, শিল্প মেলা ও বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়া বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে না হয়, বক্তব্যে এসব নিয়েও কথা বলেন জি কে গউছ।
এসব মেলা আয়োজনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। এগুলোকে তিনি ‘বাড়তি জঞ্জাল’ আখ্যা দেন। তাঁর এমন বক্তব্যে যে স্পষ্ট হুঁশিয়ারি প্রকাশ পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
হুইপের এমন অবস্থান কিছু প্রশ্ন তৈরি করে। তার সংসদীয় আসনের সোয়া চার লক্ষ ভোটার কীভাবে সংস্কৃতিচর্চা করবে, সেটি কি তিনি তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন কী না। বক্তব্যে ওরসের বিষয়ের উল্লেখ কী ইঙ্গিত দেয়।
এর মধ্য দিয়ে কি তিনি পির-সুফি ঘরানার ওপর ধারাবাহিক আক্রমণকেই সমর্থন করছেন না। ‘গ্রাম্য’ বলতে গ্রামের সংস্কৃতিকে কি তিনি অবজ্ঞা বা অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্যের চোখে দেখলেন না। বাণিজ্য মেলা, শিল্প মেলা স্থানীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত, সেখানে অবৈধ বা আইনবিরোধী কর্মকাণ্ড হলে প্রশাসনকে তিনি ব্যবস্থা নেওয়ার আহ্বান করতে পারেন, কিন্তু তাই বলে সেগুলোর বিরুদ্ধে কি তিনি অবস্থান নিতে পারেন।
.অনেকের নিশ্চয়ই মনে আছে ২০২৫ সালে ১৮ ফেব্রুয়ারি দৈনিক সমকাল এর প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল একটি খবর—‘গ্রামে নিষিদ্ধ বাদ্যযন্ত্র, তৃতীয় লিঙ্গের মানুষদের ঢুকতে মানা’। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা গ্রামের ঘটনা এটি। যাঁরা বাদ্যযন্ত্র বাজাবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছিল সেখানে।
এর আগে ২০২৩ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার এক গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ করা হয়। গ্রামে কেউ গানবাজনা করলে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। সেই সময়ও এ ঘটনা বেশ আলোচনা তৈরি করেছিল।
নানা সময়ে বিভিন্ন গ্রামে এমন ঘটনা আরও ঘটেছে। এসব ঘটনা নিছক শব্দদূষণকেন্দ্রিক বিশৃঙ্খলা বন্ধের ঘটনা নয়। এখানে আর্থসামাজিক নানা বাস্তবতা, ধর্মীয় গোষ্ঠীর প্রভাব বিস্তার, স্থানীয় রাজনীতি যুক্ত।
সেদিক দিয়ে জি কে গউছের বক্তব্য আরও বেশি গুরুতর দুইটা কারণে। এক. এই নিয়ন্ত্রণ কোনো গ্রাম বা পাড়ার মধ্যে আর আটকে থাকছে না, পুরো একটি সংসদীয় আসনেই তা আরোপ করার অপচেষ্টা দেখা যাচ্ছে। দুই. গ্রামের কোনো মাতবর, স্থানীয় রাজনৈতিক বা ধর্মীয় নেতা থেকে নয়, সংস্কৃতিচর্চার বিরুদ্ধে এমন নির্দেশনা আসছে একজন সংসদ সদস্য তথা আইন প্রণেতা এবং জাতীয় সংসদের হুইপ থেকে।
.মবের ঘটনাকে কি এখন স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে.ইতিহাস ও রাজনৈতিক বয়ানের মুখে সংস্কৃতিচর্চাকে নানা পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। করপোরেট কালচার তথা আধুনিক মধ্যবিত্ত বা শহুরে নাগরিক মনন এবং ধর্মীয় গোষ্ঠীর টানাপোড়েনের মাঝখানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ, যাকে আমরা লোকসংস্কৃতি বলে থাকি, অনেক আগেই তা কোণঠাসা হয়ে পড়েছে। মববাজি বা নানা বাধার মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে গ্রামের সংস্কৃতিকে যখন ‘গ্রাম্য’ বলে হেয় বা অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয় তখন তা আরও বেশি নাজুক হয়ে পড়ে, তাতে কোনো সন্দেহ নেই।
এসব চর্চার সঙ্গে যুক্ত থাকা সংস্কৃতি-অন্তপ্রাণ ও ভাববাদী মানুষেরা হয়ে পড়েন আরও নিরাপত্তাহীন। সরকারের শীর্ষ পর্যায় থেকে শিল্প ও সংস্কৃতিচর্চার প্রতি বারবার উৎসাহিত করা হচ্ছে। সেখানে সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য কীভাবে এমন বক্তব্য রাখতে পারলেন।
একজন জনপ্রতিনিধির কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা। এটা তো গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ শর্ত। এখন একজন সংসদ সদস্য যখন এমন ‘গণতন্ত্রবিরোধী’ অবস্থান নেন, তখন কি তিনি তার নিজের দলের রাজনৈতিক আদর্শিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলে দেন না।
রাফসান গালিব প্রথম আলোর সম্পাদকীয় সহকারীrafsangalib1990@gmail.comমতামত লেখকের নিজস্ব।
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়
তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।