দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। এক্সিনস ২৫০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার রা...
দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। এক্সিনস ২৫০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার রাজধানীর বনানীর গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে ফোনটি উন্মোচন করার পাশাপাশি বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা। .অনুষ্ঠানে জানানো হয়, ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়।
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একাধিক সুবিধাও রয়েছে ফোনটিতে। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমনির্ভর ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেসে চলা ফোনটিতে সর্বোচ্চ ৭ প্রজন্মের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা যাবে। সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদের সুবিধা থাকায় ফোনটি নিরাপদে ব্যবহার করা যাবে।
.ফোনটিতে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি ৩০ মিনিটে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না।
তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১২ মাসের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার জানান, ফোনটিতে ‘মাই ফ্যানক্যাম’ ও ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ নামের দুটি সুবিধা রয়েছে।
মাই ফ্যানক্যাম সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে থাকা দুই ব্যক্তির মধ্যে একজনকে প্রাধান্য দিয়ে ভিডিও করা যায়। আর সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক সুবিধার মাধ্যমে চলতি পথে স্থিরভাবে ভিডিও ধারণ করা সম্ভব। এসব সুবিধা ফোনটিকে ক্রিয়েটর ডিভাইস হিসেবে পরিচিত করে তুলবে।
.গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই মডেলের ফোনটি ক্রেতাদের ভালো অভিজ্ঞতা দেবে বলে আমরা আশাবাদী। ফোনটি কিনলে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে দুই হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এ ছাড়া ৯ মাস ও ১৮ মাসের কিস্তিতেও কেনা যাবে ফোনটি।
গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!