জাতীয়ব্রেকিং

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ
সম্পাদকের পছন্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৪৫ লাখের বেশি ভোটার। আগামীকাল অ...

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো ...

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি। অফিস আদেশও জারি হয়নি।

Mohammed Deif, rare footage and October 7 documents
সম্পাদকের পছন্দ

Mohammed Deif, rare footage and October 7 documents

Rare footage obtained by Al Jazeera offers a look at the life of former Hamas military commander, Mo...

এ নিয়ে তাঁদের মধ্যে হতাশা রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতনভাতা–সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এই চিঠি দেওয়া হয়।

কিছু দিন আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে–স্কেলের আওতায় আসছেন। .সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে তাঁরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতনও পেয়েছেন।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার মাসে আর্থিক অনুদান দেয়। এ ব্যবস্থাকে এমপিও (মান্থলি পে অর্ডার) বলা হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতভাগ পান।

এর সঙ্গে চিকিৎসার ভাতাসহ কিছু ভাতাও দেওয়া হয়। .গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়। এর আগে তাঁরা মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেতেন।

তবে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেগুলো এমপিওর বাইরেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দেয়। বেশির ভাগ প্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা নেই। ফলে সরকারি অনুদানের ওপর নির্ভরশীল এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের সময়টি গুরুত্বপূর্ণ।

.নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এবং বিষয়ভেদে শিক্ষকদের বেতন গ্রেডে ভিন্নতা রয়েছে। নতুন কাঠামোয় তাঁরা বর্তমানে যে গ্রেডে চাকরি করছেন, সেই অনুযায়ী বেতন পাবেন।

যেমন বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকের মতোই নবম গ্রেডে মূল বেতন পাবেন।

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা
সম্পাদকের পছন্দ

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV