সংবাদ
মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম যান না

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে জনপ্রিয় দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। জানা যায়, পুতুলের বিয়ে নাটকে মানসিক রোগীর চরিত্রে ইম্প্রোভাইজেশন আর মারমারির পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তানজিন তিশা ও সামিয়া অথৈ। এরপর সামাজিক মাধ্যমে বিরোধে জড়ান দুজনেই। আপস বা মীমাংসার বদলে এখন কঠোর সিদ্ধান্তের কবলে পড়লেন তাঁরা। নাটকের গণ্ডী পেরিয়ে সামাজিক মাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় তিশা ও অথৈ। প্রায়ই নানা লুকে শেয়ার করেন নিজেদের ফ্যাশন মুহূর্তগুলো। তাদের দুজনেরই ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রচুর অনুসারী। ছবিগুলো কমেন্ট ও রিয়্যাকশনে ভেসে যায় প্রায়ই।
সূত্র: Prothom Alo - Latest

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।