খেলাধুলা

৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয়

৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয়
৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয়
৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয় ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ইরান যুদ্ধের আবহে মার্কিন তেল কোম্পানিগুলোর ১৩০ বিলিয়ন ডলার মুনাফা, বিপাকে সাধারণ মানুষ
সম্পাদকের পছন্দ

ইরান যুদ্ধের আবহে মার্কিন তেল কোম্পানিগুলোর ১৩০ বিলিয়ন ডলার মুনাফা, বিপাকে সাধারণ মানুষ

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করলেও মার্কিন তেল ক...

আটটি পিস্তল সামনে রাখা। এসব অস্ত্রের ভিডিও ধারণ করে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম হৃদয় আহমেদ শাওন। তবে তিনি ‘বুলেট হৃদয়’ নামে পরিচিত। গতক...

আটটি পিস্তল সামনে রাখা। এসব অস্ত্রের ভিডিও ধারণ করে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামে বড় ছেলের মৃত্যু, ছোট ছেলে লাইফ সাপোর্টে, হাসপাতালে দিশাহারা বাবা
সম্পাদকের পছন্দ

হামে বড় ছেলের মৃত্যু, ছোট ছেলে লাইফ সাপোর্টে, হাসপাতালে দিশাহারা বাবা

গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল ১০ বছরের নূর মোহাম্মদ আরাফাত। হাসপাতালের নিবিড় পরিচর্যা...

গ্রেপ্তার ব্যক্তির নাম হৃদয় আহমেদ শাওন। তবে তিনি ‘বুলেট হৃদয়’ নামে পরিচিত। গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম জেলার রাউজান থানার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহপাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। .আটটি পিস্তল নিয়ে ধারণ করা ভিডিওটি ৪ নভেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর হৃদয়কে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছেন, কখনো ৮ থেকে ১০টি, আবার কখনো এর চেয়ে বেশি অস্ত্র নিয়ে ভিডিও করতেন হৃদয়। এরপর সেই ভিডিও নির্দিষ্ট ব্যক্তিকে পাঠিয়ে হুমকি দিতেন, চাঁদা দাবি করতেন। হৃদয় এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাউজান থানায় ডাকাতি, দস্যুতার দুটি মামলা রয়েছে হৃদয়ের বিরুদ্ধে। রাউজানের ফজল হক বাহিনীর প্রধান ফজলের অন্যতম সহযোগী মামুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হৃদয়।

.ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’.৮ পিস্তল নিয়ে হুমকি৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে কাপড়ের ওপর সাজানো আটটি পিস্তল দেখা যায়। ভিডিওতে বলতে শোনা যায়, ‘খেলা দেখছ কোথায়। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।

সময় থাকতে পালিয়ে যাও। ’পুলিশ জানায়, হৃদয় পেশাদার সন্ত্রাসী। চট্টগ্রামের রাউজানে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘আটটি পিস্তল নিয়ে হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সন্ত্রাসী বুলেট হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল পুলিশ। অবশেষে নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ’.সেই অস্ত্র কোথায়পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি জানিয়েছেন, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার মুহাম্মদ কামাল (৫০) নামের এক ব্যক্তির। গত বছরের ৩০ অক্টোবর কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব (বর্তমানে এসআরবি)। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘হৃদয় অস্ত্রগুলো কামালের এবং এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে দাবি করলেও তা সত্য নয়।

কারণ কামালের কাছে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে হৃদয়ের ভিডিও করা অস্ত্রের মিল নেই। তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে এ বিষয়ে তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

’এসআরবি সূত্রে জানা গেছে, কামালের কাছে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্টাম্প ও ১৫টি কার্তুজ। কামাল বিএনপির কর্মী। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে।

এলাকায় তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। .এসআরবি জানায়, কামালকে গ্রেপ্তারের সময় আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশ কিছু গাঁজা ও বিদেশি মদ উদ্ধার হয়। বাড়ির আঙিনা, পুকুরপাড় এবং আলমারিতে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

গ্রেপ্তার বিএনপি কর্মী কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন তিনি।

পরবর্তী সময়ে এসব ছবি, ভিডিও ও অডিও পাঠিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা হতো। এ ছাড়া প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করতেন। মাসুদ আলম আরও বলেন, ‘অস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাশাপাশি হৃদয়ের বিভিন্ন অস্ত্রের উৎস ও সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

‘হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই’
সম্পাদকের পছন্দ

‘হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই’

মুঠোফোনে আপনি একটি ভিডিও দেখলেন। পরে আপনার সামনে কোন ভিডিও আসবে, তা ঠিক করেন একজন ইউএক্স ডিজাইনার। ঢ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV