রাজনীতি

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা
৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা
৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

সেখানেই শুরু করেছিলেন, সেখানেই শেষ করলেন জীবনের ৩৩ বছরের শিক্ষকতা। বলছিলাম চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্যের কথা। শিক্ষকতা পেশার দীর্ঘ পথচলা শেষ করে বিদায় জানালেন প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষিকার বিদায়বেলায় আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহ ইলিয়াছ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এবং চক্রশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনার এ আয়োজন শুধু একজন শিক্ষিকার অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা ছিল না; বরং এটি ছিল দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা, ভালোবাসা, ত্যাগ ও অবদানের প্রতি সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের এক আবেগঘন মুহূর্ত। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে রমা ভট্টাচার্য আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু যে রমা ভট্টাচার্য্য আবেগাপ্লুত তা নয, তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরাও অশ্রুসিক্ত হয়ে পড়ে। বিদ্যালয় সূত্র জানায়, বিদায়ী সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য ১৯৯৪ সালের ১ জানুয়ারি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরপর থেকে দীর্ঘ ৩৩ বছর একই প্রতিষ্ঠানে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। এমএ ও বিএড ডিগ্রিধারী রমা ভট্টাচার্যের কর্মজীবনের পুরোটা জুড়েই ছিল এই বিদ্যালয়। যোগদানের প্রথম দিন থেকে অবসর গ্রহণের শেষ দিন পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা তাঁর শিক্ষকতা জীবনের এক বিশেষ অর্জন। পারিবারিক জীবনেও তিনি একজন সফল মা। তাঁর স্বামী ঝুলন চক্রবর্তী একজন ব্যবসায়ী ও ফার্মাসিস্ট। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে অম্লান চক্রবর্তী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। মেয়ে কল্পিতা চক্রবর্তী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন বলেন, ‘সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য তাঁর জীবনের পুরো যৌবন এ বিদ্যালয়ের জন্য উৎসর্গ করেছেন। তাঁর হাতে অসংখ্য শিক্ষার্থী গড়ে উঠেছেন। আমরা তাঁর পরবর্তী জীবন সুন্দর ও সুখময় হোক, সেই প্রত্যাশা করি।’ সিনিয়র শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘৩৩ বছরের মধ্যে ২৯ বছর রমা ভট্টাচার্যের সঙ্গে কেটেছে। কোনো দিন আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি। তিনি জীবনের বড় একটি অংশ এই বিদ্যালয়ে কাটিয়েছেন। আমরা তাঁর পরবর্তী জীবনের সফলতা কামনা করছি।’ আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV