২৬ গণমাধ্যমকর্মী পেলেন গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ

প্রকাশিত : ২২:৫৮, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৯, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশিত : ২২:৫৮, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৯, ১১ নভেম্বর ২০২৬। চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’। বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে চারটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি বিভাগে একজনকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকার চেক, দুজনকে দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং তিনজনকে তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩০ হাজার টাকার চেক, স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রেসিডেন্ট চুয়াং লিফং।
এ ছাড়া সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।
বিশেষ ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিনের এডিটর ইন চিফ আন সিয়াওইয়ু জানান, “২০২৬ সালের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-এর জমকালো উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সাথে অনলাইনে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সিজিটিএন-এর পক্ষ থেকে এই আয়োজনের সহ-আয়োজক বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রমুখের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানাই।
পুরস্কার বিজয়ী সকল বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের জানাই উষ্ণ অভিনন্দন। যারা পুরস্কার পেলেন । প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ২৬ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
এর মধ্যে ‘টপ ভিউ’ ক্যাটাগরিতে দুজন সম্মিলিতভাবে বিজয়ী হন। প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম এবং ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান ২য় পুরস্কার বিজয়ী হন।
৩য় পুরস্কার বিজয়ী তিনজন হলেন—দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের মো. হাবিবুর রহমান। ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। ইটিভির মো. ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস যৌথভাবে ২য় এবং ডেইলি টাইমস অব বাংলাদেশের মো. মাহমুদ জামান, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ ও ঢাকা পোস্টের মো. আরিফুল ইসলাম ৩য় পুরস্কার লাভ করেন।
অর্থনীতি ও কূটনীতি বিভাগে ১ম পুরস্কারের ভূষিত হন যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। ২য় পুরস্কার বিজয়ীরা হলেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মো. ইকবাল হোসাইন পেয়েছেন ৩য় পুরস্কার।
ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন সারাবাংলার ফারহানা হক নীলা। রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল ২য় পুরস্কার অর্জন করেন। ৩য় পুরস্কার বিজয়ী তিনজন হলেন দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন এবং দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ।
এ ছাড়া প্রতিযোগিতায় জমা পড়া কনটেন্টের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য সম্মিলিতভাবে বিশেষ পুরস্কার পেয়েছেন চ্যানেল২৪-এর স্পেশাল করেসপনডেন্ট রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মো. মোক্তার হোসেন। অনুষ্ঠানের আয়োজক ছিল সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, ন্যাশনাল প্রেস ক্লাব অব বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ।
সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস। ‘হোয়াইট বোর্ড’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত।
জামিনে মুক্ত রাবি সাংবাদিক বাপ্পী। ডিআরইউ’র সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মসিউর। জবি মিডিয়া ক্লাবের নতুন নেতৃত্ব।
ডিআরইউ সদস্য লেখক সম্মাননা` ২০২০ পেলেন আবু আলী। ২৬ গণমাধ্যমকর্মী পেলেন গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, উত্তপ্ত সংসদ।
সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ। পুলিশের ৭ এএসপিকে রদবদল, নতুন কর্মস্থলে পদায়ন। কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই: জামায়াত আমির।
নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক চেকপোস্ট ও নজরদারি। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা।
পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত। মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে।
সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল। গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার। বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা।
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল। বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক।
স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের। সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য।
মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো। সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।
নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী। অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন।
বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস। পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ।
ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার। ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি।
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।