খেলাধুলাব্রেকিং

হাসিনার পাসপোর্ট স্টান্ট

হাসিনার পাসপোর্ট স্টান্ট
হাসিনার পাসপোর্ট স্টান্ট
হাসিনার পাসপোর্ট স্টান্ট ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
মানি চেঞ্জাররা খুলতে পারবেন বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব
সম্পাদকের পছন্দ

মানি চেঞ্জাররা খুলতে পারবেন বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব

নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মু...

রাজনৈতিক আলোচনায় নিজেকে প্রাসঙ্গিক রাখতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে একের পর এক স্টান্টবাজি করে চলেছেন। কখনো নিজেকে দাবি করছেন প্রধানমন্ত্রী হিসেবে, আবার কখনো দেশে ফেরার ঘোষণা দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। সবশেষ গতকাল সোমবার...

রাজনৈতিক আলোচনায় নিজেকে প্রাসঙ্গিক রাখতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে একের পর এক স্টান্টবাজি করে চলেছেন। কখনো নিজেকে দাবি করছেন প্রধানমন্ত্রী হিসেবে, আবার কখনো দেশে ফেরার ঘোষণা দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। সবশেষ গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ই-মেইল পাঠিয়ে রীতিমতো নাটক করেছেন।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা
সম্পাদকের পছন্দ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা আজ রোববার সকাল ৯নয়টার দিক ...

তার ই-মেইল বার্তা নিয়ে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে হাসিনার এই ‘পাসপোর্ট নাটক’কে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে বলেছেন, বাংলাদেশ কোনো দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।

হাসিনা অগণিত খুন করে পালিয়েছেন। পাসপোর্ট, দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই তার। সরকারের অন্য নীতিনির্ধারকরাও এটাকে হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে বর্ণনা করেছেন।

কারণ, বাংলাদেশের ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডিত বা ওয়ারেন্টভুক্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা নেই। হাসিনার এই ‘পাসপোর্ট নাটক’ নিয়ে একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, দিল্লির ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী এই পাসপোর্ট নাটক সাজানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশ মিশনে হাসিনার কথিত পাসপোর্ট-সংক্রান্ত ই-মেইলটি পাঠানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ করে।

এছাড়া দিল্লির বেশ কয়েকজন সাংবাদিক, যারা ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা ই-মেইল বার্তাটি বাংলাদেশের সাংবাদিকসহ বিভিন্নজনের কাছে পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করে ভাইরাল করার চেষ্টা করেন। হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন সম্পর্কে দিল্লিতে বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। এটি পাওয়ার পরপরই হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায়।

ওই কর্মকর্তা জানান, হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে আসা ই-মেইলে হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ অনুরোধটি আদৌ সত্য ও সঠিক কি না—তা হাইকমিশনের জানা নেই।

তিনি আরো বলেন, এই আবেদনটি হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে হাসিনার কোনো অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত নথি এবং প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তা সত্ত্বেও ই-মেইলটি পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র হাইকমিশনের পাঠানো এমন ই-মেইল পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে দেশে ফেরার জন্য হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল সোমবার জানিয়েছেন, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার আবেদনের বিষয়টি চরম হাস্যকর। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।

বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। হুমায়ুন কবির বলেন, হাসিনা পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত সরকারকে বলুক সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। এরপর এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তিকে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল আখ্যা দিয়ে বলেন, যেকোনো ল ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদেরই লজ্জিত করবে বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন তুলে বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন কেন। হাসিনা ভুল করেছেন; কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করছেন কোন লজ্জায়।

তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে। রিজভী বলেন, হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। প্রশ্ন হলো, আপনি এত কথা বলতেন, এখন কেন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন।

তিনি বলেন, হাসিনা দেশে ফিরতে চান। কিন্তু তাকে সংবর্ধনা জানাবে কে। আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনরা।

যাদের সন্তানদের হত্যা করা হয়েছে, যারা গুলিতে প্রাণ হারিয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কি তাকে সংবর্ধনা জানাবেন। রিজভী আরো বলেন, এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি।

সেই আত্মত্যাগ ভুলে গিয়ে হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদ চালু করবেন, আর দেশের মানুষ তা বসে বসে দেখবে, এমনটা তিনি ভাবলে ভুল করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট হাসিনা যে তৎপরতা চালাচ্ছে, তা তার ‘পলিটিক্যাল স্টান্টবাজি’। দেশে ফিরে আসার জন্যে লিগ্যালি যা করা উচিত ছিল, তিনি তা করছেন না।

হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি—পলাতক দণ্ডিত আসামি হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

এর আইনগত ভিত্তি রয়েছে কি না, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার রয়েছে কি না—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইনকানুন দেখে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠাই, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়। গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় হাসিনার দেশে ফেরার বিষয়টিও সংক্ষেপে আলোচনায় আসে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন করেছেন।

রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা হাসিনার এ পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। দুই বছরেরও বেশি সময় আগে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এখন তার দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ।

এ পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তার দেশে ফেরার তারিখ জানানো হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে নির্বাসনে থাকা হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তারা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তারা তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। চিঠিতে আরো বলা হয়েছে, হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তার আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি। ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।

হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তার দলের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তার সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন হাসিনার ফিরে আসা রাজনৈতিক বিভাজন আরো বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতি হতে পারে। তাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছিল। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
সম্পাদকের পছন্দ

আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবিরাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে সেখানে তাৎ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV