খেলাধুলা

হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য

হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য
হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য
হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ইউক্রেন রাশিয়া , হাসপাতাল
সম্পাদকের পছন্দ

ইউক্রেন রাশিয়া , হাসপাতাল

Image source, Getty ImagesImage caption, Last month, the UN said last month that civilian casualties...

ইরানে হামলা, মাদক বহনের সন্দেহে ট্রলারে হামলা এবং অন্যান্য মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন করেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান–দলীয় সদস্য টমাস ম্যাসি।গতকাল সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির...

ইরানে হামলা, মাদক বহনের সন্দেহে ট্রলারে হামলা এবং অন্যান্য মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন করেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান–দলীয় সদস্য টমাস ম্যাসি। গতকাল সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির মূল বিষয় পড়ে শোনানোর সময় কেন্টাকির এই বিদায়ী আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে বেআইনি আদেশ বাস্তবায়ন করা এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ তোলেন। .মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাসি এই অভিশংসন প্রস্তাবগুলো উত্থাপন করলেন।

ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবে
সম্পাদকের পছন্দ

ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবে

ফেসবুক মার্কেটপ্লেসে ঢুকলে কত কিছুই না চোখে পড়ে! কেউ পুরোনো ফ্রিজ বিক্রি করছেন, কেউ ব্যবহার করা সাইক...

উভয় কক্ষে বিপুল বিজয়ের পর ডেমোক্রেটিক পার্টির নেতারা কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আটটি ধারায় অভিশংসন প্রস্তাব তুলেছিলেন, ম্যাসি তা আবারও উত্থাপন করলেন। সে সময় রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের আগেভাগে ছুটি দিয়ে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি এড়িয়ে গিয়েছিলেন।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে টমাস ম্যাসি বলেন, হেগসেথকে পদচ্যুত করতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন। এমনকি তাঁরা যদি তাঁর অভিশংসন প্রস্তাবের বিস্তারিত না–ও পড়ে থাকেন। .ম্যাসি বলেন, ‘আমি বুঝি, তাঁদের মধ্যে কয়েকজন কেবল হেগসেথকে বিদায় করতে চান বলেই প্রস্তাবে ভোট দিতে চান।

আমি তাঁদের ভোটকে স্বাগত জানাই। ’আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই প্রতিরক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান টমাস ম্যাসি। তিনি ভবিষ্যদ্বাণী করেন, ডেমোক্র্যাটদের তদন্তে হেগসেথের অধীন কীভাবে প্রতিরক্ষা বিভাগ পরিচালিত হয়েছে, সে বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে।

তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের অবস্থানে অটল রয়েছেন। কংগ্রেসে তিনি নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ পাওয়াকে স্বাগত জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের হেগসেথ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক মানুষ আছেন, যাঁদের নীতিগতভাবে বড় ধরনের দ্বিমত থাকতে পারে।

তবে তাঁদের দ্বিমত আসলে আমাদের সাফল্য নিয়ে। ’ ট্রাম্প প্রশাসন যেসব সামরিক পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে যদি আইনের আওতায় আনতে চাওয়া হয়, তবে তিনি বলেন, ‘আমি সারা দিন ধরে তা করতে প্রস্তুত ও আনন্দিত। ’.স্থানীয় সময় আজ মঙ্গলবার হেগসেথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

হেগসেথের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে প্রস্তাবে। টমাস ম্যাসি তাঁর প্রস্তাবে অভিযোগ করেন, ওয়ার পাওয়ারস রেজোল্যুশন (যুদ্ধ ক্ষমতা আইন) অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে হেগসেথ সংবিধান লঙ্ঘন করেছেন। ম্যাসি অভিযোগ তোলেন, হেগসেথ এমন এক ‘যুদ্ধবাজ সংস্কৃতি’ তৈরি করেছেন, যা যুদ্ধের কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেনি।

এর ফলে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর সময় মিনাবে মার্কিন বোমা হামলার উদাহরণ দেন তিনি। সেখানে ১২০টি শিশুসহ ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

.প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের সন্দেহে জলযানে মার্কিন হামলার ক্ষেত্রে বাধ্যতামূলক সুরক্ষানীতি উপেক্ষা করা হয়েছে। হেগসেথের অনুমোদনেই এসব হামলা হয়েছে, যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। হেগসেথের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ, পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে বাক্‌স্বাধীনতা খর্ব করা এবং হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে বেআইনি যুদ্ধ পরিচালনা করা।

ম্যাসি ট্রাম্প প্রশাসনের বিশেষ করে ইরান যুদ্ধের একজন নিয়মিত সমালোচক। তাঁর এই খোলামেলা স্বভাবে ট্রাম্প আগে থেকেই তাঁর প্রতি অসন্তুষ্ট। ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে প্রাথমিক নির্বাচনে ম্যাসিকে হারাতে অন্য এক রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন।

.হেগসেথকে অভিশংসিত করতে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের প্রয়োজন হবে। এরপর তাঁকে পদচ্যুত করতে ১০০ সদস্যের সিনেটের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার ভোট লাগবে। বর্তমান রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম হলেও জানুয়ারিতে মধ্যবর্তী নির্বাচনে বিশাল জয় পাওয়া নতুন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা শপথ নিলে হেগসেথের ওপর চাপ আরও বৃদ্ধি পেতে পারে।

বর্তমান প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস সপ্তাহান্তে বলেছেন, তিনি হেগসেথের অভিশংসনকে সমর্থন করেন। জেফ্রিস জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। জেফ্রিস বলেন, ‘তথাকথিত প্রতিরক্ষামন্ত্রী তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছেন এবং ইরানে দায়িত্বজ্ঞানহীন ও ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছেন।

’.সিনেটেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবু উচ্চকক্ষে এ পর্যন্ত তাঁরা ৫৪টি আসনে জয়ী হয়েছেন। এখনো দুটি আসনের ফল প্রকাশিত হয়নি।

হেগসেথকে অভিশংসিত করতে প্রয়োজন সিনেটের প্রায় ৬৭ ভোট। টমাস ম্যাসি তাঁর নিজ দল রিপাবলিকান পার্টি এবং দলের প্রধান নেতা স্পিকার জনসনের আপত্তি সত্ত্বেও হেগসেথকে অভিশংসিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনসন সাংবাদিকদের বলেন, ‘আমরা রাজনৈতিক ফায়দা বা সস্তা কৌশলের জন্য মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন করি না।

আমি মনে করি এটি তা-ই এবং সবাই তা জানে। ’ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা হেগসেথকে অভিশংসন করার যেকোনো চেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। অবশ্য তারা এও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ অত্যন্ত অপ্রিয় হয়ে উঠেছে, যা রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের বড় কারণ বলে অনেকে মেনে নিয়েছেন।

.গত রোববার হেগসেথ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি মূলত দুটি যুদ্ধে জেতার অপরাধে দোষী। আমি বিশ্বাস করি, আমরা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলকে একত্রে রক্ষা করেছি। আর যিনি এটা করেছেন, তাকে অভিশংসন করার কথা বলা খুবই কঠিন।

’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও হেগসেথের পক্ষ নিয়ে বলেন, ব্যাপক সমালোচনা সত্ত্বেও তিনি ‘ভালো কাজ করেছেন’। রুবিও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ ‘জনপ্রিয় না হলেও’ এটি ‘প্রয়োজনীয়’ ছিল।

সত্যের পক্ষে কথা বলায় আমাকে জেলে পাঠানো হয়েছে: আখতারুজ্জামান
সম্পাদকের পছন্দ

সত্যের পক্ষে কথা বলায় আমাকে জেলে পাঠানো হয়েছে: আখতারুজ্জামান

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV