খেলাধুলাব্রেকিং

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ারের সেরায় হৃদয়

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ারের সেরায় হৃদয়
সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ারের সেরায় হৃদয়
সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ারের সেরায় হৃদয়

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের রহমত শাহ। আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন এই আফগান ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি। আ...

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের রহমত শাহ। আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন এই আফগান ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্ট র‌্যাংকিংয়ের কোনো বিভাগে সেরা দশে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটার রহমত। অন্যদিকে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়ও। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন হৃদয়।

সিলেট টেস্টে খেলেছেন ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ভেঙেছেন মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড।

তার দুর্দান্ত ব্যাটিংয়ে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আইসিসির সবশেষ টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪০ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন হৃদয়। এর আগে ছিলেন সেরা ১০০-এর বাইরে।

ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানও র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন। সিরিজে ১৬ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন তিনি। সিরিজসেরার স্বীকৃতিও পেয়েছেন এই ক্যারিবীয় স্পিনার।

এদিকে জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করে ব্যাটারদের তালিকায় ৪৮তম স্থানে উঠে এসেছেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ারের সেরায় হৃদয়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV