সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবির ভর্তির সূচি পুনর্বিবেচনার আহ্বান রাশেদা কে চৌধূরীর

রানি মৌমাছির খেতে জ্বলন্ত জ্যোৎস্নাগাছ
বাবা, হাঁটুভাঙা শজনেগাছ—জ্যোৎস্নায় ভোগেমায়ের অফিস সারা দিন, কন্যা দুটি চুইলতাবাবাকে জড়িয়ে উঠে আকাশের...
এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সেই সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ...
এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সেই সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। একই সঙ্গে ভবিষ্যতে জটিলতা এড়াতে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদা কে চৌধূরী এই আহ্বান ও দাবি জানান।
হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন
গত অক্টোবর মাসে বাংলাদেশে অন্তত ২৮ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজ...
শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জোট গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সমন্বিত নীতিমালা প্রণয়নসহ তিন দফা প্রস্তাব তুলে ধরা হয়। রাশেদা কে চৌধূরী এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। .গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য এবার সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।
এ পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যে এই উদ্যোগ। এরই মধ্যে গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সভা করে আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়।
আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। .এইচএসসিতে পাস কম, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন.কিন্তু ইউজিসিতে অনুষ্ঠিত সভার দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা ডেকে বিশ্ববিদ্যালয়টি ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর ফলে এইচএসসিতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না।
কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলতি নভেম্বরে শেষ হবে। এ ছাড়া পূর্বঘোষণা অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তির আবেদন গ্রহণ চলতি নভেম্বরে শেষ হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আবেদন নেওয়ার কথা এ মাসে।
এমবিবিএস ও বিডিএসের (মেডিক্যাল) ভর্তি পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর। এ রকম পরিস্থিতিতে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, তিনি আশা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয় এইচএসসিতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (যাঁরা উত্তীর্ণ হতে পারেন) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।
কারণ, এই শিক্ষার্থীরাও এ দেশেরই সন্তান। তাঁদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে অসুবিধা কোথায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতায় তাঁরা বিশ্বাসী।
কিন্তু সেখানে এই সুযোগ রাখতে তো অসুবিধা হওয়ার কথা নয়। .এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না.নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উল্লেখ করে রাশেদা কে চৌধূরী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাব, তারা যেন এটা (সময়সূচি) পুনর্বিবেচনা করে। এতে খুব বেশি অসুবিধাও হয়ে যাবে না।
’সংবাদ সম্মেলনে সম্পূরক পরীক্ষার বিষয়ে গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনা তুলে ধরেন সংস্থাটির কার্যক্রম কর্মকর্তা মো. সিজুল ইসলাম। লিখিত এই প্রস্তাবনায় বলা হয়, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষার (সম্পূরক পরীক্ষা) সুযোগ দেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা দ্রুত প্রণয়ন ও প্রকাশ করা প্রয়োজন। এই নীতিমালায় কোন পর্যায়ে কতটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী আবার পরীক্ষার সুযোগ পাবেন, আবেদন ও পরীক্ষার সময়সীমা, ফি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রকাশ এবং পরবর্তী ধাপে (এসএসসির ক্ষেত্রে একাদশ শ্রেণি ও এইচএসসির ক্ষেত্রে উচ্চশিক্ষা) ভর্তির সুযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন।
.পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে.এ ছাড়া সম্পূরক পরীক্ষায়ও অকৃতকার্য বা ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বিশেষ সমন্বিত কর্মসূচি গ্রহণ এবং শতভাগ পাস ও শতভাগ শিক্ষার্থী ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন ও নটর ডেম কলেজের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ। .ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই।
Origin Woman Missing For Two Months Found Dead In California Canal
Officers went to the scene and confirmed that the remains were human. They were sent to the Stanisla...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।