রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / সকাল ১০:৫৭ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান

সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান

সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে যোগদানের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৬ (শীতকালীন) ‘প্রি-সি নাবিক (রেটিং)’ প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬টি প্রতিষ্ঠানে ড...

সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে যোগদানের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৬ (শীতকালীন) ‘প্রি-সি নাবিক (রেটিং)’ প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬টি প্রতিষ্ঠানে ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক, ওয়েল্ডার ও ইলেকট্রিশিয়ান গ্রুপে আবেদন আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০। .১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ৬৫, ইঞ্জিন ৪৫, স্টুয়ার্ড ২৫, কুক ২৫, ফিটার কাম ওয়েল্ডার ২০ ও ইলেকট্রিশিয়ান ২০ (মোট ২০০ জন)। ২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর: আসনসংখ্যা ডেক ৩৫, ইঞ্জিন ২৫, স্টুয়ার্ড ১০, কুক ১০, ফিটার কাম ওয়েল্ডার ১০ ও ইলেকট্রিশিয়ান ১০ (মোট ১০০ জন)।

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ৪০, ইঞ্জিন ১০, ফিটার কাম ওয়েল্ডার ৫ (মোট ৫৫ জন)। ৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: আসনসংখ্যা ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)। ৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ১৫, ইঞ্জিন ৮, স্টুয়ার্ড ৭, কুক ৮, ফিটার কাম ওয়েল্ডার ৭ (মোট ৪৫ জন)।

৬. ওয়াল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ: আসনসংখ্যা ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)। (নৌপরিবহন মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রয়োজনীয়তা বিবেচনা করে আসনসংখ্যা কম বা বেশি হতে পারে। ).দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ.৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে (এসএসসি/সমমান সনদের ভিত্তিতে)ধারণ প্রার্থী: ১৬ থেকে ২৫ বছর।

প্লোমাধারী প্রার্থী: ২০ থেকে ৩৫ বছর। বসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রার্থী: ২৫ থেকে ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা (গ্রুপভিত্তিক)ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫।

স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫। ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩): সরকারি অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান উত্তীর্ণসহ ২ বছরের ট্রেড কোর্স অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ৬ মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। ফিটার কাম ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকারি অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান উত্তীর্ণসহ ২ বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিএন বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনশপে ৩ মাসের প্রশিক্ষণ।

.BMI: ডব্লিউএইচও (WHO) আর্ট মোতাবেক বিএমআই ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। উচ্চতা ও ওজন: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি; ওজন প্রার্থীর উচ্চতা অনুযায়ী ৪২ থেকে ৬৭ কেজি। দৃষ্টিশক্তি: চশমা ব্যতীত ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের জন্য দুই চোখ ৬/১২।

বিশেষ শর্তপ্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে LASIK, PRK, SMILE অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ মাস অতিবাহিত হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতা মুক্ত হতে হবে।

নির্বাচন পদ্ধতি ও নম্বর বণ্টনমোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অর্জিত নম্বরের ভিত্তিতে প্রার্থী মেধা মূল্যায়ন করা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা। বিষয়ভিত্তিক নম্বর: গণিত ৩০, ইংরেজি ৩৫, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান ৩৫।

.বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার.আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৬০০ (ছয়শত) টাকা। আবেদনকালে প্রদত্ত ছবি পরবর্তী সময়ে মেধা ও শারীরিক পরীক্ষার প্রতিটি ধাপে AI Face Verification-এর মাধ্যমে প্রার্থী যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে।

ভুয়া প্রার্থীর ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশের পর একাডেমির পছন্দক্রম সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬প্রবেশপত্র ডাউনলোড: ২ ডিসেম্বর ২০২৬ তারিখ হতে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

(লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে মোবাইল এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। হেল্পলাইন: ০১৮১০০০১১৯০, ০১৯৯৪৬৭০৮৫০).৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

স্পেনের এল হিয়েরো দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দর। ছবি: রয়টার্সপশ্চিম আফ্রিকা থেকে নৌকায় করে অভিবাসী ও শরণার্থীদের আসার সংখ্যা বেড়ে য...

জাতীয়

ফুলছড়ি নৌরুটে ভাড়া বৃদ্ধিতে যাত্রী ভোগান্তি

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার তিস্তামুখ নৌঘাটসহ একাধিক নৌরুটে অনিয়ন্ত্রিতভাবে যাত্রীভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে। জ্বালানি তে...

জাতীয়

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

ফাইল ছবিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV