সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু কাল
তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ...
ছবি: হরিহরপুর গ্রামে মাহাতো জনগোষ্ঠীর সঙ্গে লেখকের মতবিনিময় সভা (২৯ অক্টোবর ২০২৬)প্রথম আলো ফাইল ছবিবাংলাদেশের অন্যতম প্রান্তিক ও বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতো নিয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বসবাসরত মাহাতো জনগোষ্ঠীর ঘনবসতি ...
ছবি: হরিহরপুর গ্রামে মাহাতো জনগোষ্ঠীর সঙ্গে লেখকের মতবিনিময় সভা (২৯ অক্টোবর ২০২৬)প্রথম আলো ফাইল ছবিবাংলাদেশের অন্যতম প্রান্তিক ও বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতো নিয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বসবাসরত মাহাতো জনগোষ্ঠীর ঘনবসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা থাকলেও খুলনায় বসবাসরত মাহাতোদের তথ্য অনেকের কাছেই অজানা। সেই অজানাকে জানার জন্য তরুণ নামে এক মাহাতোর আমন্ত্রণে গত ২৯ অক্টোবর ২০২৬ সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামে।
সমবায় ও জাতীয় সংহতির ইসলামি দর্শন
সম্মিলিতভাবে পরস্পরের সহযোগিতায় কাজ করাকে সমবায় বলে। এর মূল ভিত্তি হলো সৌহার্দ্য, সম্প্রীতি, সহযোগিত...
ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় ও সংবেদনশীল গ্রামটির দুই ধারে প্রবহমান দুই নদী কপোতাক্ষ ও শাকবাড়িয়া এবং নদী দুটির দুই পারে রয়েছে সুরক্ষা বাঁধ। দুই বাঁধের ঠিক মধ্যবর্তী নিচু সমভূমিতে গড়ে উঠেছে হরিহরপুর গ্রাম। সুন্দরবনের প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে শত বছর ধরে এ গ্রামের মাহাতোরা তাদের স্বতন্ত্র ইতিহাস-ঐতিহ্য ও জীবনধারা টিকিয়ে রেখেছে।
ছোট্ট আয়তনের এ গ্রামে মাত্র ১৪১টি পরিবারের বাস। এর মধ্যে ১০০টি হিন্দু, ৩৫টি মাহাতো ও ৬টি মুসলিম পরিবার। করিম ও ইসলামের এক গবেষণায় (২০০৬) এ অঞ্চলের ৫১টি মাহাতো পরিবারের কথা উল্লেখ করা হয়েছে।
তবে পূর্বে এদের সংখ্যা আরও বেশি ছিল। হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় মিস্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ২০০১ সালে এ গ্রামের মাহাতো ভোটার সংখ্যা ছিল ৩০০। বর্তমানে তা ১০০তে নেমে এসেছে।
মাহাতো জনগোষ্ঠীর প্রবীণ ও শিক্ষিত জনেরা বলেছেন নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, কর্মের সুযোগ হ্রাস, নিরাপত্তাহীনতা, সুন্দরবনের সম্পদের ঘাটতি এবং ডাকাতদের উৎপাত ইত্যাদি কারণে অনেক মাহাতো পরিবার তাদের পূর্বপুরুষ বা আত্মীয়স্বজনের কাছে ফিরে গেছে। অনেকেই ভূরাজনৈতিক কারণে স্থান ত্যাগে বাধ্য হয়েছে বলে সন্দেহ করা হয়। তাদের অধিকাংশই কর্মের সুযোগ ও পারিবারিক নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, ঝাড়খন্ড, ওডিশা, হুগলি জেলায় স্থানান্তরিত হয়েছে।
গ্রামের প্রবীণ মোড়ল মতিলাল মাহাতোর দেওয়া তথ্যানুযায়ী আঠারো শতকের মাঝামাঝি ভারতের হাজারিবাগ, পুরুলিয়া, রাঁচি ও ধানবাদ থেকে সুন্দরবন কেটে বসতি স্থাপনের উদ্দেশ্যে তারা এ অঞ্চলে আগমন করে। তাই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ, বননির্ভর জীবনযাপন ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে মাহাতো জনগোষ্ঠীর সম্পর্ক গভীরভাবে জড়িয়ে আছে। এ গ্রামের মাহাতোরা অনেক আগে থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত।
এরা মাটির কাজেও দারুণ পারদর্শী। এদের জীবনযাত্রা ও জীবিকা মূলত সুন্দরবন এবং এর পারিপার্শ্বিক নদ–নদীর ওপর নির্ভরশীল। এসব নদীতে নারী-পুরুষ সমানভাবে চিংড়িপোনা ও কাঁকড়া সংগ্রহ করে জীবনধারণ করে।
করিম ও ইসলামের (২০০৬) মতে, এখানকার ৭৮.৪৩ শতাংশ মাহাতোরা পেশায় কৃষিজীবী। সুন্দরবনের বন বিভাগ ও বাইরের গ্রামের ধনী কৃষকেরা এদের দিনমজুরি হিসেবে নিয়োগ করে। কারণ, এরা নারী ও পুরুষ সমান খুব পরিশ্রমী।
সুন্দরবনের পরিবেশগত বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন মাহাতো জনগোষ্ঠীর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। এ ছাড়া কিছু পুরুষ-নারী ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত। যেমন চায়ের দোকান, মুদিদোকান, দরজির কাজ, মাটির হাঁড়িপাতিলের দোকান ইত্যাদি।
সমসাময়িক হরিহরপুর গ্রামের মাহাতো জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাদীক্ষার প্রতি আগ্রহ এবং অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাহাতো শিশুদের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া মেনোসাইট সেন্ট্রাল কমিটি-বাংলাদেশ–এর আর্থিক সহায়তায় পরিচালিত হরিহরপুর কোচিং সেন্টারের (১ ও ২) মাধ্যমে মাহাতো শিক্ষার্থীদের জন্য স্কুলভিত্তিক টিউশন ও শিক্ষা উপবৃত্তি সহায়তা প্রকল্প চালু রয়েছে।
এই প্রকল্প শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং উচ্চশিক্ষার প্রতি তাদের ও অভিভাবকদের উৎসাহিত করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করছে। এ গ্রামের মাহাতোদের সনাতন ধর্মাবলম্বী বললে ভুল বলা হবে না। তারা তাদের পূর্বপুরুষদের মতো আর প্রকৃতিপূজা করে না।
এমন কি তারা নিজেরা নয়, হিন্দু পুরোহিত ডেকে পূজা-অর্চনা করে থাকে। গ্রামে একটি সর্বজনীন দুর্গামন্দির, কালীমন্দির, ও হরিপুর মাহাতোপাড়া সর্বজনীন শ্যামা কালী মন্দির রয়েছে। অনেক কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের খাবারের মেনু পরিবর্তন হতে দেখা যায়।
যেমন আগে তারা ইঁদুর, ব্যাঙ, কাঁকড়া, মদ ইত্যাদি খেত। মাহাতোরা আন্তগোষ্ঠী বিবাহ রীতি অনুসরণ করলেও ইদানীং ভিন্ন জাতিগোষ্ঠীর (বিশেষ করে হিন্দু) মধ্যে বিয়ে করতে দেখা যায়। প্রাপ্ত তথ্যানুযায়ী এ জনগোষ্ঠীর ৮ জন নারী ও পুরুষ ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করেছে।
এদের মধ্যে ২ জন পারিবারিক সিদ্ধান্তে এবং বাকিগুলো প্রেমঘটিত বিয়ে। যেহেতু এ অঞ্চলে আর কোনো গ্রামে মাহাতো জনগোষ্ঠী নেই, তাই তারা দেশের বিভিন্ন জেলায় বসবাসরত মাহাতো জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। জানা যায়, এ গ্রামের মাহাতোরা সিরাজগঞ্জ, ফরিদপুর, বগুড়া, পাবনা, সাতক্ষীরা জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।
উল্লেখ্য, অধিকাংশ মাহাতো জনগোষ্ঠীর আত্মীয় ভারতে রয়েছে। এ গ্রামে রয়েছে আধা পাকা রাস্তা। আগে মাহাতোরা গোলপাতা ও মাটির দেয়াল নির্মিত ঘরে বাস করত।
ঘূর্ণিঝড় আইলার আঘাত হানার পর থেকে তাদের বাড়িঘর গঠনে পরিবর্তন এসেছে। বর্তমানে এ গ্রামে ১০টি পাকা ও ২৫টি আধা পাকা বাড়ি নজরে পড়ে। গ্রামে ১১টি বাড়িতে নলকূপ রয়েছে।
আগে তারা পুকুরের পানি খাওয়াসহ রান্নার কাজে ব্যবহার করত। তরুণ মাহাতোর সহযোগিতায় আশির দশকের শুরুতে এ গ্রামের সবর্জনীন শ্যামা কালীমন্দিরের সামনে প্রথম নলকূপ বসানো হয়। গ্রামে স্বাস্থ্যসম্মত পাকা শৌচাগার রয়েছে ১০টি আর আধা-কাঁচা ২৫টি।
গ্রামে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সঙ্গে অনেক বাড়িতে সৌরবিদ্যুৎতেরও ব্যবহার দেখা যায়। মাহাতোরা মিলেমিশে একত্রে থাকতে ভালোবাসে। বর্তমানে গ্রামের ১৫ জন মাহাতো নারী ও পুরুষ বিভিন্ন (সরকারি-৮ জন ও বেসরকারি-৭ জন) প্রতিষ্ঠানে কর্মরত।
তাদের উদ্যোগে গড়ে উঠেছে হরিহরপুর প্রগতি সমিতি। এ সমিতি ঘিরে তাদের উন্নয়ন–সংক্রান্ত আলোচনা-জনসভা, খেলাধুলা, সামাজিক নানা কর্মসূচি পালন করা হয়। গ্রাম উন্নয়নের জন্য গ্রামের শিক্ষিত জনেরা যথেষ্ট তৎপর মনে হয়েছে।
এ ছাড়া এখানকার মাহাতোদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করছে দেশি-বিদেশি কয়েকটি বেসরকারি সংস্থা। এদের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কারিতাস, জেজেএস, এসডিএফ, এমসিসি, ফেইথ ইন অ্যাকশন, আইআরবি অন্যতম। সবার সম্মিলিত প্রচেষ্টায় একদিন মাহাতো জনগোষ্ঠীও সমাজের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো মাথা উঁচু করে দাঁড়াবে, সেটাই আমাদের সবার প্রত্যাশা।
লেখক: অধ্যাপক (সমাজবিজ্ঞান), সরকারি ব্রজলাল কলেজ, খুলনা।
আফগানিস্তান
The ECB will raise concerns over the funding of the planned আফগানিস্তান Premier League T20 (APL) at ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।