ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে মোছা. মালেখাকে নগদ অর্থ সহায়তাছবি: বন্ধুসভাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের বাসিন্দা মোছা. মালেখা। জীবনের দীর্ঘ পথচলায় তাঁকে পাড়ি দিতে হয়েছে অসংখ্য প্রতিকূলতা। স্বামী গিয়াস উদ্দিনের মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে ত...
ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে মোছা. মালেখাকে নগদ অর্থ সহায়তাছবি: বন্ধুসভাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের বাসিন্দা মোছা. মালেখা। জীবনের দীর্ঘ পথচলায় তাঁকে পাড়ি দিতে হয়েছে অসংখ্য প্রতিকূলতা। স্বামী গিয়াস উদ্দিনের মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।
সীমাহীন অভাব-অনটন ও নানা সংকটের মধ্যেও তিনি হাল ছাড়েননি। একাই পরম মমতা ও অসীম ধৈর্যের সঙ্গে পাঁচ মেয়েকে লালনপালন করে বড় করেছেন এবং তাঁদের বিয়ে দিয়েছেন। জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি।
বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা। এ জন্য নগদ অর্থসহায়তা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
বোরহান উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানবিকতা কোনো বড় আয়োজন কিংবা বিপুল অর্থের ওপর নির্ভরশীল নয়; বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মানসিকতাই পারে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা।
সংগ্রামী মায়ের পাশে মানবিক হাত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!