খেলাধুলা

সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য

সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য
সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য
সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রবাল দ্বীপটির সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। নীল জলরাশি, জোয়ার-ভাটার খেলা, সারি সারি নারকেলগাছ, কোথাও বালুকাময় সৈকত, কোথাও পাথরের বিস্তার। দ্বীপের প্রতিটি প্রান্তেই রয়েছে প্রকৃতির আলাদা সৌন্দর্য। ভোরের আলোয় সমুদ্র দেখা, পাথুরে সৈকত ধরে হাঁট...

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রবাল দ্বীপটির সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। নীল জলরাশি, জোয়ার-ভাটার খেলা, সারি সারি নারকেলগাছ, কোথাও বালুকাময় সৈকত, কোথাও পাথরের বিস্তার। দ্বীপের প্রতিটি প্রান্তেই রয়েছে প্রকৃতির আলাদা সৌন্দর্য।

ভোরের আলোয় সমুদ্র দেখা, পাথুরে সৈকত ধরে হাঁটা কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের রং উপভোগ করা, প্রতিটি অভিজ্ঞতাই ভ্রমণকে করে তোলে স্মরণীয়। এবারের পর্যটন মৌসুমে যাঁরা সেন্ট মার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল দ্বীপের সকাল থেকে রাত পর্যন্ত চোখজুড়ানো কিছু দৃশ্য। সূর্য ওঠার আগেই সৈকতে ছড়িয়ে পড়ে সোনালি ও রক্তিম আভা।

আকাশের রঙের সঙ্গে বদলে যায় বালুকাময় সৈকতের চেহারাও। জোয়ারের পানি নেমে যাওয়ার পর সৈকত দেখায় টিক এমন। ভোরের আকাশে রঙের এমন খেলা দেখতে হলে সূর্যোদয়ের আগেই চলে আসতে হবে সৈকতে।

দিনের প্রথম আলোয় প্রিয়জনের সঙ্গে দ্বীপের সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতাই আলাদা। দিগন্তের বুক চিরে ধীরে ধীরে উঁকি দিচ্ছে লাল সূর্য। প্রকৃতির এই অপরূপ মাধুরী দেখে দুই চোখের তৃষ্ণা যেন মেটে না।

সেন্ট মার্টিনের সৈকতে রয়েছে বালুকাময় ও পাথুরে, দুই ধরনের ভূপ্রকৃতি। একেক অংশের সৌন্দর্যও একেক রকম। দ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশে দেখা মেলে এমন পাথুরে সৈকতের।

পাথরের ফাঁকে জমে থাকা স্বচ্ছ পানিও বাড়িয়ে দেয় জায়গাটির সৌন্দর্য। লাল নিশানার পরই ছেঁড়াদ্বীপ। তবে সেদিকে প্রবেশ নিষেধ।

একটা সাইকেল ভাড়া করে সহজেই ঘুরে দেখা যায় ছোট্ট এই দ্বীপের পুরোটা। ম্যানগ্রোভ থাকায় দ্বীপের দক্ষিণ অংশকে ‘সুন্দরবন’ ডাকা হয়। কেয়াবন, পাথুরে সৈকত আর নীলাভ-সবুজ পানির পাড় ধরে হাঁটতে শুরু করলে থামার কথা ভুলতে হয়।

দ্বীপের দক্ষিণ প্রান্ত ধরে আগন্তুক বিচের দিকে এগোলে চোখে পড়ে এমন মনোমুগ্ধকর দৃশ্য। পাথরগুলো সৈকতে নানা বাঁক তৈরি করেছে। এখানে পাথরের ওপর ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসে না।

এই দৃশ্য আর শব্দ বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগলবন্দী। দ্বীপের অসংখ্য নারকেল গাছ জানান দেয় 'নারিকেল জিঞ্জিরা' নামের সার্থকতা। জোয়ারের সময় মাছ ধরতে নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়েন স্থানীয় জেলেরা।

দ্বীপের দৈনন্দিন জীবনের পরিচিত দৃশ্য এটি। সূর্যোদয়ের মতো সূর্যাস্তও সেন্ট মার্টিনের অন্যতম আকর্ষণ। বিকেলের শেষ আলোয় সৈকতের রূপ আবার বদলে যায়।

সূর্য যখন দিগন্তে ডুবে যায়, তখন আকাশ ও সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ে নানা রঙের আভা। রাতের সেন্ট মার্টিনও কম সুন্দর নয়। পূর্ণিমায় যখন চাঁদের আলো বালিযাড়িতে পড়ে দ্বীপটিকে সত্যি মনে হয় ‘রূপালি দ্বীপ’।

সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV