অর্থনীতি

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা
লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা
লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

ইটভাটা। ছবি: আমার দেশনাটোরের লালপুরে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত ৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অপর পাঁচটি ইটভাটার মালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার দায়ে অপর পাঁচটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশদূষণ রোধ এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানে কবির হোসেন ও রফিকুল ইসলাম রফিকের ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, নিপুল, হাফিজুর রহমান ও শওকত আলী নামে ৫ ভাটামালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক বোরহান উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV