যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাম মো. মামুন (৪০)। তিনি উপজেলার হোগলাকান্দি এলাকার আব্দুর রশীদের ছেলে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোগলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
সাজা ঘোষণার পর থেকেই মামুন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন পালিয়েছিল।
তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।