যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া

রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচারের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারা...
ভিনিসিয়ুস জুনিয়রকে সাধারণত দেখে কোটি কোটি মানুষ। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি, টিভির পর্দা, মুঠোফোনের স্ক্রিনে ছোট হয়ে আসা রিপ্লে আর হাইলাইটস। কিন্তু কায়রোর একটা অন্ধকার ঘরে সেদিন তাঁকে দেখছিল মাত্র একজন। ১৩ বছরের একটা ছেলে, চোখের পলক প্রায় ফেলছেই না। পর্দা কেঁ...
ভিনিসিয়ুস জুনিয়রকে সাধারণত দেখে কোটি কোটি মানুষ। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি, টিভির পর্দা, মুঠোফোনের স্ক্রিনে ছোট হয়ে আসা রিপ্লে আর হাইলাইটস। কিন্তু কায়রোর একটা অন্ধকার ঘরে সেদিন তাঁকে দেখছিল মাত্র একজন।
পররাষ্ট্রমন্ত্রী’
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoItaly's Deputy প্রধানমন্ত্রী and পররাষ্ট্র...
১৩ বছরের একটা ছেলে, চোখের পলক প্রায় ফেলছেই না। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার সরাসরি তাকালেন ক্যামেরার দিকে। আরবিতে বললেন, ‘জাহের, মাহাবা।
’ মানে, হ্যালো জাহের। শুধু চোখ দুটো আরও বড় হয়ে গেল। একটা গোলের পর ভিনিসিয়ুস যে নাচ নাচেন, তা দেখে লাখ লাখ মানুষ উল্লাসে ফেটে পড়েন।
আর কায়রোর সেই ঘরে তাঁর একটা শব্দেই ছেলেটি চুপ হয়ে গেছে। .জাহেরের গল্পটা সবার আগে পৃথিবীকে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সুদানের রাজধানী খার্তুমের ভাঙা দালানকোঠার মাঝখানে ছেলেটাকে দেখেছিল বিবিসির প্রতিনিধিদল।
ছোট্ট, চুপচাপ একটা ছেলে। যুদ্ধের ভয়াবহতা যার শৈশব কেড়ে নিয়েছে। ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরুর পর দেশটির লাখ লাখ শিশুর জীবনই ওলটপালট হয়ে গেছে।
.এক সকালে মা-ছেলে পাশাপাশি বসে কাজ করছিলেন। তখনই আঘাত হানল একটা ড্রোন। হাবিবা গত বছর বলেছিলেন, ‘আমি ওর দিকে তাকালাম।
’ ওই হামলায় জাহের হারাল তার দুটো পা। .জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের হিসাব বলছে, সুদানে এখন ১ কোটি ৭০ লাখের বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। সংস্থাটি অন্তত ৪ হাজার ৩০০ শিশুর নিহত বা পঙ্গু হওয়ার তথ্য যাচাই করতে পেরেছে।
তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে তাদের ধারণা। জাহের সেই শিশুদেরই একজন। .২০২৪ সালে খার্তুম তখন পুরোপুরি যুদ্ধক্ষেত্র।
খাবার আর নিত্যপ্রয়োজনীয় জিনিস ফুরিয়ে আসছে। পালিয়ে যাওয়ার টাকা নেই জাহের আর তার মা হাবিবার। বেঁচে থাকার জন্য তাঁরা রাস্তায় মসুর ডাল বিক্রি করতেন।
এক সকালে মা-ছেলে পাশাপাশি বসে কাজ করছিলেন। .এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’.যুদ্ধের আগে ফুটবল ছিল জাহেরের সবকিছু। এরপর সে হুইলচেয়ারে নিজেকে ঠেলে ঠেলে নিয়ে যেত পাড়ার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে।
পাশ দিয়ে পড়ে থাকত পোড়া গাড়ি, পরিত্যক্ত ট্যাংক, ভেঙে পড়া ঘর। ফুটবল খেলতে পারত শুধু হাঁটুর ওপর ভর দিয়ে। কষ্টের সেই খেলায় মারাত্মক সংক্রমণের ঝুঁকিও ছিল।
হাবিবার সবচেয়ে কঠিন সময় ছিল রাতের শেষে, ছেলের ঘুম ভাঙার পর, ‘সে (জাহের) ঘুম থেকে উঠে জিজ্ঞেস করত, ‘কেন তুমি ওদের আমার পা কেটে ফেলতে দিলে। ’ হাবিবা উত্তর দিতে পারতেন না। জাহের তখন বলেছিল, ‘আমি যদি দুটো পা পেতাম, তাহলে আগের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে পারতাম।
’.সেই স্বপ্ন তখন অনেক দূরের মনে হয়েছিল। কিন্তু বিবিসির মাধ্যমে তার গল্প সুদানের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে। সাড়া দেন দুনিয়ার নানা প্রান্তের মানুষ।
তাঁদের একজন দেনা লতিফ। যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী, সুদানি বংশোদ্ভূত। বিবিসির প্রতিবেদন দেখে তিনি জাহেরের চিকিৎসার জন্য অনলাইন ক্যাম্পেইনের নেতৃত্ব দেন।
উঠে আসে ৪৫ হাজার পাউন্ড, প্রায় ৬০ হাজার ডলার। .সুদানে প্রয়োজনীয় চিকিৎসা মিলবে না, তাই দেশ ছাড়তে হবে। কিন্তু সেটা সহজ ছিল না।
জাহের আর হাবিবার পাসপোর্ট ছিল না। যুদ্ধে নষ্ট হয়ে গেছে জন্মনিবন্ধনের কাগজও। কয়েক মাসের পরিকল্পনার পর মা-ছেলে বিমানে উঠলেন, গন্তব্য কায়রো।
সেখানে তাঁদের জন্য ঠিক করা ছিল একটা ফ্ল্যাট। ফ্রিজে খাবার, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টও আগে থেকেই ঠিক করা। বহু বছর পর প্রথমবারের মতো তাঁদের সামনে ‘আজ কি খেতে পাবো’ এই প্রশ্ন নেই।
.জাহেরের আরও অস্ত্রোপচার হলো। তারপর কয়েক মাসের ফিজিওথেরাপি, কৃত্রিম পায়ে হাঁটতে শেখার প্রশিক্ষণ। যুদ্ধের মানসিক ক্ষত সামলাতে পেয়েছে মনোবিজ্ঞানীর সহায়তাও।
চিকিৎসক ডা. বিনতেলমুনা এলতায়েব জাহেরের যত্নের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেছেন, ‘ও লাজুক ছিল, কিছুটা বিষণ্ন, মনমরা। ওর মুখে হাসি ফোটানো প্রায় অসম্ভব ছিল।
কিন্তু এখন দেখতে পাচ্ছেন, ও হাসছে। নিজের ওপর ওর দারুণ আস্থা। ’.যে ছেলে লাজুক আর নিজেকে গুটিয়ে রাখত সব সময়, তাকে এখন প্রায় চেনাই যায় না।
আত্মবিশ্বাসী, দুষ্টু, হাসিতে ভরা। দুটো নতুন কৃত্রিম পায়ের ওপর ভর করে সে দাঁড়ায়, সোজা, মাথা উঁচু করে। বিবিসির প্রতিনিধিদলকে সে জানিয়েছিল, তার প্রিয় ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।
কথাটা পৌঁছে দেওয়া হয় রিয়াল মাদ্রিদ তারকার কাছে। ভিনি জানান, ব্যক্তিগত ভিডিও বার্তায় জাহেরকে সমর্থন জানাতে চান। কায়রোয় বাসায় বসে জাহেরের পরিবারের সবাই সেই ভিডিও দেখে।
ব্রাজিলিয়ান তারকা সেই ভিডিওতে বলতে শুরু করেন, ‘তোমার গল্প আমি জেনেছি। আমি জানি, গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল। ’.ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একজন ভিনিসিয়ুস।
কৃষ্ণাঙ্গ মানুষের পাশেও দাঁড়ান। ভিনি যখন বললেন, ‘তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ মানুষ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পায়ের যথাযথ ব্যবহার করবে, আবার ফুটবল খেলায় ফিরবে এবং সুখ খুঁজে পাবে।
’ শুনে জাহেরের মুখে হাসি ছড়িয়ে পড়ল। তারপর এল ভিনির আমন্ত্রণ, ‘আমি তোমাকে মাদ্রিদের একটা ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাতে চাই। আমরা পুরো দিনটা একসঙ্গে কাটাতে পারব।
’.কথাগুলো শুনে আবেগ ধরে রাখতে পারেনি জাহের। কয়েক মুহূর্ত পর ফিরে আসে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন জার্সি পরে। তার স্বপ্ন, একদিন ভিসা পাবে।
প্রিয় ফুটবলারের আমন্ত্রণ গ্রহণ করে মাদ্রিদে যাবে। জাহের বলে, ‘ভিনিসিয়ুসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তার কথায় আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হয়েছি।
’.জাহের এখন হাসে, মজা করে। যুদ্ধ তার শৈশব থেকে যা কেড়ে নিয়েছে, তার কিছুটা যেন পুষিয়ে নিচ্ছে। ঘোড়ায় চড়া থেকে সাইকেল চালানো, সবকিছুতেই তার আগ্রহ।
বড় হয়ে হতে চায় বিমানের পাইলট। ফুটবল এখনো খেলা হয়নি। অপেক্ষায় ছিল দেশে ফিরে বন্ধুদের সঙ্গে মাঠে নামার।
হাবিবার আনন্দের শেষ নেই ছেলের আত্মবিশ্বাস ফিরে আসা দেখে। তবু দুশ্চিন্তা ছিল ছেলের ভবিষ্যৎ, পড়াশোনা আর গৃহযুদ্ধে জর্জরিত দেশে সে কীভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়ে। .খার্তুমে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে, শহরের নিয়ন্ত্রণ আবার সেনাবাহিনীর হাতে।
কিন্তু রাজধানীজুড়ে দালানকোঠা এখনো ধ্বংসস্তূপ, পোড়া, কালো, লুট হয়ে যাওয়া। নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। যুক্তরাষ্ট্র ও আরও ৩০টি পশ্চিমা দেশের এক সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ৪১ শতাংশ মানুষ তীব্র খাদ্যসংকটে আছে।
সতর্কও করা হয়েছে ‘সম্ভাব্য দুর্ভিক্ষ’ নিয়ে। এর মধ্যেই জাহের ও হাবিবা খার্তুমে ফিরে গেছেন। কায়রোতে নিরাপদ জীবন পেলেও মন পড়ে ছিল বাড়িতে।
পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের কাছে। জাহেরের জীবনে এখন নতুন স্বপ্ন। প্রিয় ফুটবলারের সঙ্গে দেখা করার স্বপ্ন।
আবার মাঠে নামার স্বপ্ন। একদিন আকাশে উড়োজাহাজ চালানোর স্বপ্ন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়।
সুদানে এখনো লাখ লাখ শিশু আছে, যাদের শৈশব যুদ্ধের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। কারও হাতে খেলনা নেই, কারও সামনে স্কুল নেই, কারও মাঠে ফেরার সুযোগ নেই। জাহের অন্তত নতুন করে হাঁটতে শিখেছে।
.২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস।

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।