রাজনীতিব্রেকিং

মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ
মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ
মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

প্রকাশিত : ১২:২৬, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৮, ১২ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১২:২৬, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৮, ১২ নভেম্বর ২০২৬। মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ, জব্দকৃত মালামাল সংরক্ষণ, আপিল আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী নিয়োগ ও প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী (পেশকার) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাদের এক মাসের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে বলা হয়েছে।

গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধিকল্পে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে।

ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। এর একটি কপি মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে। মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে।

জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে একটি নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে বলা হয়েছে। এসব মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে। জব্দকৃত মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণে নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে।

সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলায় সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য বা নথিপত্রের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন। আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কার্যক্রম সমন্বয় করবেন। পরিপত্রে আরও বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দেবেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। জনসচেতনতা বাড়াতে প্রত্যেক জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হবেন।

জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। মিডিয়া সেলের দায়িত্ব সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।

প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত অন্যান্য মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে। এ কাজে জেলার অন্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবা ক্রয় করা যাবে। এ সংক্রান্ত ব্যয় সরকারি বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী। গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর। নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত।

মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ। পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী। ডিসেম্বরেই নির্মাণ হবে মেট্রোরেলের ৩ সেট কোচ।

মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ। হবিগঞ্জে বিকল ট্রাকে ডাকবাহী গাড়ীর ধাক্কা, নিহত ৩। ঠাকুরগাঁওয়ে অসময়ে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কা।

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬। টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডের মুখে সড়ক ছাড়ল শ্রমিক। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত।

মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল।

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার।

বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল।

বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের।

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো।

সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী।

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস।

পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার।

‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি।

নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

সূত্র: 21tv

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV