খেলাধুলা

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের
মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের
মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

ছবি: সংগৃহীত।সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে দেশটির ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে দেশটির ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। হুতিদের এক মুখপাত্র মক্কায় ড্রোন পাঠানোর সৌদি অভিযোগকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ইয়ানবুর একটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে তারা। এদিকে সৌদি আরবের তিনটি গভর্নরেট তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

এসব এলাকায় তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী জানিয়েছে, মারিব ও দক্ষিণ আল-জাওফে হুতিদের সঙ্গে তাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর দাবি, উত্তর মারিব এবং দক্ষিণ আল-জাওফের কয়েকটি এলাকায় হুতিদের অগ্রযাত্রা আটকে দেওয়া হয়েছে।

এ ছাড়া পূর্ব আল-জাওফে হুতিদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV