খেলাধুলা

ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়

ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দ্বিতীয় সারির দল নিয়েও এগিয়ে চলেছে শিরোপার পথে।আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে...

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এবার দ্বিতীয় সারির দল নিয়েও এগিয়ে চলেছে শিরোপার পথে। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৬।

একই গ্রুপ থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছিল পাকিস্তান। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা। সাফে ভারতের ধারাবাহিকতার পরিসংখ্যানটা দারুণ।

এখন পর্যন্ত ১৫ বার অংশ নিয়ে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে দলটি। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ এবং ২০০৩ সালে তৃতীয়। .ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহাইল আহমদ ভাট।

এবারের সাফে এটি তাঁর তৃতীয় গোল। এর আগে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তিন গোল নিয়ে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁর সঙ্গে আছেন পাকিস্তানের নাজিব উল্লাহও।

.পেনাল্টি থেকে পাওয়া গোলটিই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়। প্রথমার্ধে অবশ্য খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি ভারত। অন্যদিকে কয়েকবার আক্রমণে উঠেও গোলের দেখা পায়নি মালদ্বীপ।

প্রথম ৪৫ মিনিটে বলের দখলে মালদ্বীপের আধিপত্য ছিল ৫৫ শতাংশ। তবে সেই দখল কাজে লাগিয়ে ভারতের গোলমুখে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি তারা। .প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন.দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ।

একের পর এক আক্রমণে ভারতের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করে দলটি। তবে সতর্ক ছিল ভারতীয় রক্ষণভাগ। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি মালদ্বীপ।

ব্যবধান বাড়ানোর চেষ্টায় কয়েকবার আক্রমণে উঠেছে ভারতও। তাদের কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আবার কয়েকটি আটকে দিয়েছেন মালদ্বীপের গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

বিদায় নিশ্চিত হয় মালদ্বীপের। .গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন।

ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV